শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
সেক্টর কমান্ডার মেজর  এম. এ. জলিল: আধিপত্যবাদবিরোধী চেতনা ভারতীয় আগ্রাসন আন্দোলনের সূতিকাগার — ডা. আল হাসান মোবারক নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক

নাসিরনগর ফান্দাউক ও লাখাই উপজেলার মুড়াকরি গ্রামবাসীদের মাঝে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ

সংবাদদাতা / ২৪৭ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

আলোঃ নিজেস্ব প্রতিবেদক

(ফান্দাউক,নাসিরনগর,বি-বাড়ীয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার  ফান্দাউক গ্রামের পাশের হবিগঞ্জে জেলার লাখাই উপজেলার মুড়াকরি  গ্রামবাসীদের মাঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  সংঘর্ষ হয়।

  ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪ ইং সন্ধ্যায় তুচ্ছ  ঘটনা কে কেন্দ্র করে দুই  গ্রামবাসীদের মধ্য সংঘর্ষ হয়
এই ঘটনায়  সংশ্লিষ্ট থানা এলাকার থানার পুলিশ ঘটনা স্থলে এসে  লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক পর্যায় নিয়ে আসেন।
স্থানীয় লোকজন  জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকায় বৈশাখী মেলা চলছিল। মেলা  উপলক্ষে আশেপাশের এলাকা থেকে লোকজন মেলায় আসেন এ সময়  মঙ্গলবার বিকেলে পাশের মুড়াকরি গ্রাম,  লাখাই উপজেলার হবিগঞ্জ জেলার  এক যুবকের সঙ্গে ফান্দাউকের গ্রাম,  নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়ার  এক যুবকের কথা কাটাকাটি হয়। বিষয়টি তাৎক্ষণিক ভাবে উপস্থিত লোকজন  মীমাংসা করে দেন।  কিন্তু তারা সন্ধ্যায় দুই পক্ষের গ্রামের সীমানার একটি মাঠে শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পরেন । সংঘর্ষের সময় উভয় পক্ষ থেকে  ব্যাপক ইট, পাটকেল নিক্ষেপ করা হয় এতে দুই গ্রামের  অন্তত ২০ জন লোক আহত হয়েছেন বলে জানাযায়।
এ বিষয়ে নাসিরনগর থানার ওসি মো. সোহাগ রানা জানান, দুই গ্রামের দুজনের মধ্যে তুচ্ছ ঘটনার কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয় তবে পুলিশ তাৎক্ষণিক ঘটনা স্থল   গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। এই সময় পুলিশ  ২২ রাউন্ড রাবার বুলেট ছোঁড়া, লাঠিচার্জ  এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]