শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচন নয়, বিপ্লবী সরকার গঠনের জন্য অধ্যাপক এম এ বার্ণিকের আহ্বান

সংবাদদাতা / ২৬১ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

ঢাকা, ২৭ এপ্রিল, জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনেরব সভাপতি অধ্যাপক এমএ বার্ণিক এক বিবৃতিতে তড়িঘড়ি করে নির্বাচনের দাবিকে নাকচ করে, যত দ্রুত সম্ভব জুলাই সনদ ঘোষণাপূর্বক বিপ্লবী সরকার গঠনের জন্য জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃবর্গের প্রতি আহ্বান জানিয়েছেন। বিপ্লবের অগ্রসেননীরা জাতিগঠনের দায়িত্ব না-নিয়ে, দলগঠনের ব্যাপৃত হওয়া অজ্ঞাতপ্রসূত কাজ বলে তিনি মনে করেন।

ন্যায়নিষ্ঠ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের কথা স্মরণ করিয়ে দিয়ে অধ্যাপক বার্ণিক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকার, ৯ মাসেও, শহিদদের জাতীয় বীরের স্বীকৃতি না-দেয়া, নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে ব্যর্থত, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ না-করা, সাহায্য সহযোগিতার দৃশ্যমান অগ্রগতি না-হওয়া, শহিদদের কবর সংরক্ষণের উদ্যোগ গ্রহণ না-করা, এবং নিহত ও আহতদের পরিবারগুলোর প্রতি অবহেলার চিত্র দেখে দেশবাসী লজ্জিত। তাঁর মতে, উপরোক্ত কাজগুলোর সাথে গণহত্যার বিচার ত্বরান্বিত করার লক্ষ্যে একাধিক ট্রাইবুনাল ও বেঞ্চ গঠনের কাজও অন্তর্বর্তী সরকার করতে পারেনি। অথচ এই সরকার রাজনৈতিক দলের নির্বাচনের দাবি মিটাতেই ব্যস্ত হয়ে পড়েছে। এমন কি, নির্বাচন দিয়ে সরে যাওয়ার কথাও জানিয়ে দিয়েছে।
তিনি সংশ্লিষ্টদের স্মরণ করিয়ে দিয়ে বলেন যে, ড. মুহম্মদ ইউনুসকে রাজনৈতিক দলের কেউ ডেকে এনে ক্ষমতায় বসায়নি, বসিয়েছেন গণ-অভ্যুত্থানের নেতৃবৃন্দ। তাই গণ-অভ্যুত্থানের মূলদাবিগুলো পূরণ করাই অন্তর্বর্তী সরকারের মূল কাজ হওয়া বাঞ্ছনীয়।
এমতাবস্থায় অপেক্ষার সময় নেই বলে উল্লেখ করে তিনি জুলাই বিপ্লবের নেতৃবর্গ এগিয়ে আসার এবং ড. মুহম্মদ ইউনুসের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠন করে দেশগড়ার দায়িত্ব তাদের হাতে নেয়ার আহ্বান জানান।
আপাত দলীয় কাজ স্থগিত করেই জাতীয় গণ-অভ্যুত্থানের নেতৃবৃন্দকে বিপ্লবী সরকার গঠন ও পরিচালনার পরামর্শ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]