মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
মোঃ জাকির হোসেন
সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি
৪ মার্চ ২০২৪ ইং সন্ধ্যায় সোমবার নীলফামারীর সৈয়দপুরে সালমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ লাশ উদ্ধার করেছে পুলিশ, পুলিশ বলছে সলমা বেগম উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর, ডাঙাপাড়া বাসিন্দা। এ সময় ঘটনা স্থল থেকে পুলিশ লাশ থানায় নিয়ে আসে।
সোমবার বিকেলে স্বামীর সাথে ঝগড়া করে ওই গৃহবধূ নিজ শোবার ঘরে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে এলাকাবাসি সূত্রে জানাযায়। তিনি ওই এলাকার মতিউল আলমের (৪৩) স্ত্রী।
নিহত সালমা বেগমের ছেলে সালাম বলেন,ঋনের কিস্তির জন্য বাবা মা সাথে ঝগড়া করে শোয়ার ঘরের তীরে রশি দিয়ে আত্মহত্যা করেছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।