মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

পরকীয়া সন্দেহ, স্ত্রীকে পিটিয়ে হত্যা

সংবাদদাতা / ১৬৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

ফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর)

স্ত্রী পরকীয়ায় আসক্ত এমন সন্দেহ করতেন রুবেল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। রাতে মাহমুদা আক্তারকে (২৫) মারধর করেন রুবেল। এক পর্যায়ে স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর মরদেহ হাসপাতালে নিয়ে যান রুবেল।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার আনছার রোড এলাকার ফজলুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মাহমুদা আক্তার ময়মনসিংহের নান্দাইল থানার দত্তপুর গ্রামের মোস্তাফার মেয়ে। অভিযুক্ত রুবেল একই গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।

রুবেল স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। খবর পেয়ে পুলিশ রাতেই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে নিহতের স্বামী রুবেলকে আটক করে।

নিহতের ছোট বোন মাসুদা বলেন, ‘তার বড় বোন মেঘনা গ্রুপের কারখানায় চাকরি করতেন। মাহমুদা পরকীয়ায় জড়িত এমন সন্দেহ করতেন রুবেল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। শুক্রবার রাত ১০টার দিকে দুলাভাই মোবাইল ফোনে জানান- বড় আপা খুব অসুস্থ। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতালে গিয়ে বোনের মরদেহ দেখতে পাই।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরীনা জানান, ওই নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক মো. ছামাদ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে রাতেই আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]