মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

পল্লবীতে শহীদ মিরাজ ও শুভ’র পরিবারের পাশে আমিনুল হক

সংবাদদাতা / ১১৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মিরাজ ও শহীদ শুভর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

রোববার দুপুরে শহীদ দুইজনের বাসায় গিয়ে তাঁদের পরিবারের খোঁজখবর নেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক। এ সময় তিনি শহীদ মিরাজ ও শুভর ছোট ভাইদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথোপকথনের সময় আমিনুল হক বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়, জাতি তাঁদের চিরদিন স্মরণ করবে। তিনি অভিযোগ করে বলেন, বৈষম্যবিরোধী গণআন্দোলনের সময় একটি স্বৈরাচারী গোষ্ঠী মানুষের মৃত লাশ নিয়েও ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

আমিনুল হক আরও বলেন, ক্ষমতা ধরে রাখার জন্য তারা লাশের সঙ্গেও নির্যাতন করেছে, যা ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।

তিনি শহীদ পরিবারগুলোর উদ্দেশে বলেন, ‘আমরা আছি, ইনশাল্লাহ। সার্বিকভাবে আপনাদের পাশে থাকব।’

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মোঃ জাকির হোসেন
রবিবার,১১ জানুয়ারি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]