শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

পল্লী জীবিকায়ন প্রকল্পে কর্মরত জনবলকে বিআরডিবি’র রাজস্ব খাতে রুপান্তরের আবেদন

সংবাদদাতা / ৯৩ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ফিরোজ মিয়া :-

পল্লী জীবিকায়ন প্রকল্পে কর্মরত জনবলকে বিআরডিবি’র রাজস্ব খাতে ও ফাউন্ডেশনে রুপান্তরের আবেদন জানিয়েছেন অফিস সহকারী মোঃ আব্দুল মান্নান শেখ। ১৭ ডিসেম্বর বুধবার তিনি এই আবেদন জানান।

আবেদনে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বিগত ০১/০১/১৯৯৩ হতে ৩১/১২/১৯৯৮ পর্যন্ত এডিবি’র অর্থায়নে Rural Poor Co-operative Project (RPCP) বাংলাদেশের উত্তরা-দক্ষিনাঞ্চলের ৮২টি উপজেলায় পল্লী অঞ্চলের জনগনকে সংগঠিত করে তাদের দক্ষতাবৃদ্ধির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত সফল পরিসমাপ্তির পর ১৯৯৮ হতে জুন-২০০৭ মেয়াদে পল্লী জীবিকায়ন প্রকল্প” নামে আরও ৭০টি উপজেলা অন্তর্ভুক্ত করে মোট ১৫২টি উপজেলার পূণরায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

পরবর্তীতে আরও ৩৮টি উপজেলাকে অন্তর্ভুক্ত করে মোট ১৯০টি উপজেলা নিয়ে ২০১২ হতে জুন-২০১৮ পর্যন্ত পল্লী জীবিকায়ন প্রকল্প-২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের কার্যক্রম জিওবি’র অর্থায়নে বিদ্যমান জনবল ও পুনঃনিয়োগকৃক্ত কর্মকর্তা কর্মচারীকে নিয়ে বাস্তবায়ন করা হয়। ডিপিপির ১৩নং পৃষ্ঠায় উল্লেখ করা হয় যে, ” When the project closes down, steps will be taken to transfer the resources including humem recources to the revenue setup of BRDB.” এত কর্মকর্তা-কর্মচারীগণ আশাবাদী হয়েছিলেন।

পরবর্তীতে জুলাই-২০২১ হতে জুন-২০২৬ মেয়াদে নতুন আরও ৩৭টি উপজেলাকে অন্তর্ভুক্ত করে ৪৮টি জেলায় মোট ২২৭টি উপজেলায় উক্ত প্রকল্প/ কর্মসূচির কার্যক্রম চলমান আছে। বিআরডিবি ভুক্ত সবচেয়ে সফল দারিদ্রবিমোচন এই প্রকল্পটি যে সকল কর্মকর্তা/কর্মচারীর অক্লান্ত পরিশ্রমে বাস্তবায়ন হচ্ছে তাদের বেতন ভাতার জন্য সংশ্লিষ্ট বাস্তবায়নকারী কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করেননি। আয় থেকে দায় শোধ পদ্ধতিতে কার্যক্রমটি চলমান আছে। ফলে কর্মকর্তা/কর্মচারীরগণ নিয়মিত বেতন না পেয়ে চরম আর্থিক দুর্দশায় দীর্ঘদিন যাবৎ দিনাতিপাত করছেন।

৩২ (বত্রিশ) বছরের অধিক সময় যাবৎ চলমান এই প্রকল্পে/কর্মসূচীতে নিয়োজিত জনবলের বেতন ভাতার নিশ্চয়তার লক্ষ্যে রাজস্বখাতে অন্তর্ভুক্ত অথবা ফাউন্ডেশনে রূপান্তরের জন্য মানবিক আবেদন জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]