বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস: ব্যাডমিন্টনে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে হুমায়রা। মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১ মাগুরায় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারের মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী ঘনিষ্ঠতার অভিযোগে হোমিওপ্যাথিক কাউন্সিলের চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম স্বপনকে নিয়ে বিতর্ক বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন তালুকদার (মাস্টার)-এর ইন্তেকাল: শোক ও শ্রদ্ধাঞ্জলি Satellite Technology Needed for the Discovery of Bhola’s Marine Resources* —Professor M. A. Barnik ভোলার সমুদ্রস্নাত রত্নভাণ্ডার হস্তগতকরণে স্যাটেলাইট-ভিত্তিক পর্যবেক্ষণ দরকার* *—অধ্যাপক এমএ বার্ণিক* মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বার্তা

সংবাদদাতা / ৯ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

তারিখ; ২০ মে, ২০২৬

পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক জয় এবং টানা চার টেস্ট ম্যাচ জেতার অনন্য রেকর্ড গড়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

আজ এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন: “সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের এই দুর্দান্ত জয় আমাদের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট ম্যাচ জিতে আমাদের বাঘেরা প্রমাণ করেছে, টেস্ট ক্রিকেটেও বাংলাদেশ এখন যেকোনো দলের জন্য এক বড় শক্তির নাম। নিজেদের টেস্ট ইতিহাসে কোনো দলের বিপক্ষে টানা এত ম্যাচ জেতার রেকর্ড এবারই প্রথম, যা পুরো জাতির জন্য অত্যন্ত গৌরবের।

প্রতিমন্ত্রী ম্যাচজুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য খেলোয়াড়, কোচ ও ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করে বলেন, সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও দেশের জন্য আরও বড় বড় গৌরব ও সম্মান বয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]