মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

প্রবীণ সাংবাদিক জিয়াউল হক আর নেই

সংবাদদাতা / ১৬১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

আলো

নিজস্ব (প্রতিবেদক ঢাকা)

বিশিষ্ট ট্রেডইউনিয়নিস্ট, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, প্রবীণ সাংবাদিক জিয়াউল হক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ ২৯ এপ্রিল ২০২৪ ইং সোমবার বিকেল সোয়া ৫ টায়, রাজধানীর কল্যানপরে  বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ সাংবাদিক জিয়াউল হক সাহেব  ইন্তেকাল বরণ করেন।

সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।  তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু,  সহকর্মী ও গুণগ্রাহী রেখে জান, জনাব জিয়াউল হক কর্ম জীবনে দীর্ঘ দিন স্পোর্টস সাংবাদিকতা সাথে যুক্ত ছিলেন । তিনি সর্বশেষ তিনি দৈনিক ইত্তেফাকের  সিনিয়র সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন । তিনি দৈনিক ইত্তেফাক ছাড়াও দৈনিক পূর্বদেশসহ  বিভিন্ন সংবাদপত্রের সাথে  কাজ করেছেন।
তাঁর দীর্ঘ জীবনে তিনি নেতৃত্ব দিয়েছেন জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে),  এবং  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে (বিএফইউজে)। তিনি  সাংবাদিক সংগঠনের নেতৃত্ব  দানের  মাধ্যমে বাংলাদেশের  গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার  জন্য আজীবন সংগ্রাম করে গেছেন।

এই দিকে সাংবাদিক আবাসিক এলাকার মসজিদুল ফারুক বাদ এশা  নামাজে জানাজা অনুষ্ঠিত হয়এবং  জানাজা শেষ  তাকে কালশী কবর স্থানে দাফন করা হয়।

এই সময় বর্ষিয়ান  প্রবীণ সাংবাদিক জিয়াউল হক এর   মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম,  দৈনিক শ্যামল বাংলার সম্পাদক ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন,  সাংবাদিক জিয়াউল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে সংবাদিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এবং নেতৃবৃন্দ বলেন, জাতি একজন  খাঁটি দেশ প্রেমিক ও একনিষ্ঠ  জাতীয়তাবাদী  সৈনিক হারালো। এই  সাংবাদিক নেতার মৃত্যুতে সাংবাদিকতায় ও সাংবাদিক সমাজে অপূরণীয়  ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা (ঢাঃমঃউ) এর সভাপতি ডাঃ আল হাসান মোবারক ও সাধারণ সম্পাদক মোঃ আবু আক্তার, রূপনগর প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ,সম্পাদক মুরাদ হোসেন লিটন, দৈনিক শ্যামল বাংলা, দৈনিক নাগরিক সংবাদ, সাপ্তাহিক আলো পরিবার ও বিভিন্ন সাংবাদিক, সামাজিক সংগঠন প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যুতে গভীর  শোক প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]