মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দাবী মেনে নিলো আমেরিকার দুটি বিশ্ববিদ্যালয়

সংবাদদাতা / ১৫১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

আলো
ডিজিটাল নিউজ

আন্দোলন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দাবি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় গুলো হলো ভারমন্ট বিশ্ববিদ্যালয় ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, রিভারসাইড।
ভারমন্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করেছিলেন  যে এই  মাসের শেষ দিকে গ্রাজুয়েটদের উদ্দেশে সূচনা বক্তব্য দেয়ার জন্য জাতিসঙ্ঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ডকে আমন্ত্রণ জানানো হবে না।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ঘোষণায় বিক্ষোভকারীরা অত্যন্ত খুশি হয়েছে।

লিন্ডার আমন্ত্রণ বাতিল করার লক্ষ্যে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত রোববার থেকে তাঁবু খাটিয়ে বিক্ষোভ করছিল।
এই লিন্ডা কয়েকবার গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের হয়ে ভেটো দেয়।
এদিকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, রিভারসাইডের প্রশাসকরা ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সাথে সমঝোতায় উপনীত হওয়ার কথা ঘোষণা করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অস্ত্র প্রস্তুত ও সরবরাহের সাথে জড়িত কোম্পানিগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ পর্যালোচনা করতে রাজি হয়। অর্থাৎ কোনো বিনিয়োগ আর্থিক ও নৈতিকভাবে সুষ্ঠু না হলে তারা ওই বিনিয়োগ প্রত্যাহার করে নেবে। প্রশাসনের এই ঘোষণার পর ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা ইসরাইলবিরোধী তাঁবু সরিয়ে নেয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]