মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি
ফিলিস্তিনের গাজা বাসীর জন্য মানবিক ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌ-বহরে থাকা সকল মানবাধিকার কর্মীদের ইসরায়েলের নৌবাহিনী কর্তৃক গ্রেফতারের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা (ঢাঃমঃউঃ) গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।
গাজার অবরুদ্ধ ও নিরীহ মানুষের কাছে খাদ্য, ওষুধ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগে বাধা প্রদান আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও ন্যূনতম মানবিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন।
মনে করে—
এটি কেবল ফিলিস্তিনিদের মৌলিক অধিকারের ওপরই আঘাত নয়, বরং বিশ্বমানবতার প্রতি এক গুরুতর অবমাননা।
আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি—
১. অবিলম্বে আটক মানবাধিকার কর্মীদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েলের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে।
২. গাজার অবরোধ তুলে দিয়ে সেখানে অবাধে ত্রাণ প্রবেশের পথ সুগম করতে।
৩. মানবিক সহায়তায় নিয়োজিত আন্তর্জাতিক উদ্যোগগুলোকে সুরক্ষা ও স্বীকৃতি দিতে।
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা (ঢাঃমঃউঃ) সবসময় নিপীড়িত মানুষের পাশে এবং ন্যায়সংগত অধিকারের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করবে।
ডাঃ আল হাসান মোবারক
সভাপতি
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা (ঢাঃমঃউঃ)
( সম্পাদক-দৈনিক আলো)