মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে ভেদরগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ

সংবাদদাতা / ২৪৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

মাহাবুব তালুকদার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি অজ্ঞাতনামা আইডি থেকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হবিবুর রহমান তালুকদার (রতন)-কে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ পোস্ট প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে নিয়েও অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ করা হয়েছে।

শনিবার এক প্রতিবাদী বিবৃতিতে দলীয় নেতাকর্মীরা বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট পোস্টের একাংশে মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে নিয়েও অশালীন ও অসম্মানজনক মন্তব্য করা হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার, সামাজিক মূল্যবোধ এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে।

নেতাকর্মীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে ভেদরগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি অজ্ঞাত পরিচয়ের আইডি থেকে অপপ্রচার চালিয়ে দলের মধ্যে বিভেদ সৃষ্টি এবং নেতৃবৃন্দের সম্মানহানি করার অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না।

বিবৃতিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস, প্রচার বা শেয়ার না করার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

তারা আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে দলের সিনিয়র নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে গণতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে প্রতিবাদ অব্যাহত থাকবে।

বিবৃতির শেষাংশে নেতাকর্মীরা বলেন, ভেদরগঞ্জ উপজেলা বিএনপি একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাজনৈতিক পরিবার। মিথ্যা প্রচারণা, গুজব কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে এই ঐক্যে ফাটল ধরানোর সব ধরনের অপচেষ্টা অতীতের মতো ভবিষ্যতেও ব্যর্থ হবে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে সব ধরনের অপপ্রচার মোকাবিলা করবেন বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]