শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

বক্তাবলী গণহত্যা দিবসের স্মরণসভায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি’র সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যাগে দোয়া

সংবাদদাতা / ১৩২ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

নিজস্ব রিপোর্টঃ

১৯৭১ সালের ২৯শে নভেম্বর নারায়ণগঞ্জের বক্তাবলীতে পাক হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত গণহত্যায় ১৩৯ জন শহীদের স্মরণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ -নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে আজ ফতুল্লা থানার বক্তাবলী গ্রামস্থ পরগনা কানাইনগর হাই স্কুল এন্ড কলেজের মাঠে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়ার পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ -কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ন-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সৈয়দ মুনিবুর রহমান, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা অনিল বরণ রায়, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মহানগর বিএনপি’র যুগ্ন-আহবায়ক এ্যাডঃ সরকার হুমায়ূন কবীর, এ্যাডঃ জাকির হোসেন, কেন্দ্রীয় বিএনপি’র গণঅভ্যুত্থানঃ২০২৪ ডক্যুমেন্টেশন উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব সহ আরো উপস্থিত ছিলেন বক্তাবলী পরগণা গ্রামের স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাবেক বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক, বিএনপি’র সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যাগে দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কর্তৃক সংকলিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্বলিত সংক্ষিপ্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে উক্ত স্মরণ সভার কর্মসূচি শুরু হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম -নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধার সন্তান এস. আলম ইসরাৎ-এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বক্তাবলীর গণহত্যায় শহীদ, ‘৭১ মুক্তি সংগ্রাম ও ‘২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ সহ দেশের স্বার্থে বিভিন্ন আন্দোলন সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে এবং বিশেষ করে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

স্বাধীনতার অর্ধশতকের বেশি বছর পার হয়ে গেলেও ‘৭১ এর ২৯ নভেম্বর বক্তাবলীর বর্বরোচিত গণহত্যায় শহীদ ১৩৯ জনের নাম রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে তালিকাভুক্ত না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে স্মরণ সভার বক্তারা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের বরাবর অনতিবিলম্বে তাঁদের নাম শহীদ এর তালিকায় অন্তর্ভুক্তপূর্বক রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের জোড় দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]