রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” — মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান বজ্রপাত সচেতনতায় পাকুন্দিয়ায় ১৫০ তালবীজ রোপণ করল ‘প্রয়াস’ মাগুরায় ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত বিএডিসির অডিট কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ, ৭ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ From Bangladesh to India: Gen-Z Inspiration* *— Professor M. A. Barnik বাংলাদেশের ২৪-এর গণ-অভ্যুত্থান ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণার ঐতিহাসিক যোগসূত্র* *—–অধ্যাপক এম এ বার্ণিক রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন

বজ্রপাত সচেতনতায় পাকুন্দিয়ায় ১৫০ তালবীজ রোপণ করল ‘প্রয়াস’

সংবাদদাতা / ৩ বার ভিউ
সময়ঃ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সবুজায়ন সম্প্রসারণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রায় ১৫০টি তালবীজ রোপণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রয়াস’।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দিনব্যাপী সংগঠনটির উদ্যোগে পাকুন্দিয়া উপজেলার নওভাগিয়া বিল, ছয়চির বিল, মুনিয়ারিকান্দা ও চরলক্ষী এলাকার প্রধান প্রধান ফসলের মাঠে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির স্লোগান ছিল— “বজ্রপাতের ঝুঁকি কমাতে, তালগাছ লাগাই মাঠে-ঘাটে”।
কর্মসূচির সূচনায় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রয়াসের পরিবেশ সুরক্ষা সেলের তত্ত্বাবধায়ক, কবি ও সবুজকর্মী গোলাপ আমিন। এতে বক্তব্য দেন শিক্ষক ও সমাজসেবক এম. এস. আল মামুন, প্রয়াসের আহ্বায়ক নূরুল জান্নাত মান্না এবং পরিবেশ সুরক্ষা সেলের সমন্বয়ক মাহাদী হাসান প্রান্ত।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, গ্রামীণ জনপদে সবুজায়ন সম্প্রসারণ এবং বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রয়াসের অর্থ সমন্বয়ক মোস্তাক আহমেদ সিয়াম, সহ-অর্থ সমন্বয়ক মো. মোছাদ্দীকুজ্জামান, মিডিয়া সমন্বয়ক আরিফুল ইসলাম এবং সংগঠনের সদস্য ইশতিয়াক হাসান মাহিন, ইমন আহমেদ, কায়সার হাবিব, রাফসান রহমানসহ অন্যান্য সদস্যরা।
আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে তালগাছের বিস্তার, পরিবেশ সংরক্ষণ এবং বজ্রপাত বিষয়ে মানুষের সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।
উল্লেখ্য, ‘শিখি, গড়ি, বদলাই সমাজ’ নীতিবাক্য ধারণ করে প্রয়াস শিক্ষা, পরিবেশ সুরক্ষা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাচ্ছে।
আয়োজনে: প্রয়াস
সার্বিক সহযোগিতায়: পরিবেশ সুরক্ষা সেল, প্রয়াস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]