বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik

বর্ন্যাঢ রেজোয়ান সিদ্দিকী, মোটাদাগে একজন সাদা মানুষ

সংবাদদাতা / ৮৫ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

ড. রেজোয়ান সিদ্দিকীর  জীবনী
সাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট
রেজোয়ান হোসেন সিদ্দিকীর জন্ম ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাঈল জেলার এলাসিন গ্রামে সংম্ভ্রান্ত এক পরিবারে জন্ম গ্রহন করেন।
পিতা মৃত্যু আতিকুল হোসেন সিদ্দিকী। মাতা মৃত্য হাওয়া সিদ্দিকী।
শিক্ষা জীবনে তিঁনি এলাসিন তারক যোগেন্দ্ৰ হাইস্কুল থেকে তিনি  এসএসসি পাস করেন ১৯৬৮ সালে।
১৯৬৯ সালে করটিয়ার সা’দত কলেজের ছাত্র থাকা অবস্থায় বাম ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পরার করণে  ‘৬৯-এর আইয়ুব খান  সামরিক শাসনের রোশানলে পরে মাথায় হুলিয়া নিয়ে আত্মগোপন  চলে যান ।
তার পড়াশোনার সাময়িক গতিপথ বন্ধ  হয়।
এ কারণে  তিনি চলে আসেন চট্টগ্রামে তার চাচা মোফাখখর হোসেন সিদ্দিকীর কাছে। কিছু দিন থাকার পর রেজোয়ান সিদ্দিকী  ঢাকায় আসেন
জীবনের  এক ভিন্ন অধ্যায় শুরু হয় তখন থেকেই ঢাকায় এক নিশ্চয়তা জীবন । শুরু করেন সংগ্রামী জীবন কাজ নেন প্রেসে কম্পোজিটরের ।
করেন  প্রাইভেট টিউশনি, বাংলা বাজারে প্রুফ দেখেছেন ।
শিক্ষা
এর মাঝে পড়া শুনা চালিয়েছেন ভর্তী হন  জগন্নাথ কলেজে।
শিক্ষক হিসেবে যাদের  পেয়েছেন শওকত আলী, আবদুল্লাহ আবু সায়ীদ, আবদুল মান্নান সৈয়দ, আহমদ কবীর, শহীদুর রহমান খ্যতনামা শিক্ষক গণ।
তাদের সান্নিধ্য পেয়ে ছাত্র হিসেবে  রেজোয়ান সিদ্দিকী নিজেকে মেলে ধরার চেষ্টা করেন এবং তাঁর মেধাবী শিক্ষার্থী পেয়ে যোগ্যকরে গড়ে তোলেন।
এইচএসসি পর্যন্ত তিনি ছিলেন বিজ্ঞানের ছাত্র ছিলেন।
এইচ.এসসি. পাসের পর ঢাকা ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর (১৯৭৬) ডিগ্রি লাভ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ১৯৯৫ সালে।
১৯৯০-৯১ সালে হল্যান্ডের হেগ নগরীর আইএসএস (ইনস্টিটিউট অব সোস্যাল স্টাডিজ) থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন বিষয়ে তিনি অর্জন করেছেন স্নাতকোত্তর ডিপ্লোমা।
সাংবাদিকতাঃ
১৯৭০ সাল থেকেই সংবাদপত্রের সুনামের  সাথে কাজ করেন ।
১৯৭২ সালের ফেব্রুয়ারী মাসের দিকে দৈনিক বাংলার  প্রুফ রিডার হিসেবে সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত হন। কাজ করপন ১৯৭৭ সাল পর্যন্ত।
শেষ পর্যন্ত দৈনিক বাংলার প্রত্রিকায় সিনিয়র সহকারী সম্পাদক ছিলেন
সাংবাদিকতার পেশায় হোউজে এমন কোনো পদ নেই, যে পদে কাজ করেননি তিনি।
জীবনের শেষ দিন পর্যন্ত  তিনি  দৈনিক দিন কালের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।
এরই মাঝে জীবন চালার পথে তিনি ৯৪-৯৬ সালে ছিলেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব।  এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন চার বছর।


লেখক
কী লেখেননি রেজোয়ান সিদ্দিকী
১৯৭২ সাল থেকেই ছোট গল্পকার ও কলাম লেখক হিসেবে পরিচিতি লাভ করেন রেজোয়ান সিদ্দিকী। লেখাপড়া করেন সাহিত্যে।
সব সময়ে  বড় লেখক হতে চেয়েছিলেন এবং হয়েছেনও তিঁনি,
গল্প, নাটক, বিজ্ঞান, প্রকৃতি-পরিবেশ, ফিকশন, অনুবাদ, গবেষণা, প্রবন্ধ, কলাম, উপন্যাস, সংকলন সব কিছু মিলিয়ে  অর্ধশতাধিক বই। ছোটগল্প লিখেছেন দুশতাধিক।
উপন্যাস ন’টি, প্রত্যেকটি ব্যতিক্রম। রাসপুটিনের জীবনী, প্ৰবন্ধ আর সমালোচনায় ছিলেন  অগ্রণী,
খবরের কাগজের কলাম তো আছেই। , সাংবাদিকতা ও টেলিভিশনের উপস্থাপক পরিবেশ বিষয়ক প্রশিক্ষক হিসেবে কাজ করছেন তিনি।
রেজোয়ান সিদ্দিকী ছুটে বেরিয়েছেন  দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। তার সারা জাগানাে গবেষণা পূর্ব বাংলার সংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক আন্দােলন।
লিখেছেন অকাতরে কোন লেখা ভালো খারাপ ভাবেননি। তারপরেও এই সময়ের সবচাইতে শক্তিশালী কলম-সৈনিকদের মধ্যে তিনি একজন ড. রেজোয়ান সিদ্দিকী।
১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত দৈনিক দিনকাল-এ বার্তা সম্পাদক ছিলেন।
এবং ২০০২ সালে যোগ দেন। লন্ডন থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ পত্রিকার বাংলাদেশস্থ আবাসিক সম্পাদক হিসেবে। ২০০২ সালে সেপ্টেম্বর থেকে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

জীবনে শেষ দিনে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত অবিরাম লিখে গেছেন। দ্বায়িত্ব পালন করেন দৈনিক দিনকাল এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে।
জীবন-জীবিকার সংগ্রামী জীবনে  রেজোয়ান সিদ্দিকীর প্রধান শক্তি ছিল  সততা, বস্তুনিষ্ঠ, ন্যায়পরায়নতা  আন্তরিকতা ধৈর্য  ।
সততার বিষয়ে আপোষ করেন নাই কখনো।
আওয়ামী লীগের রাজনীতি প্রভৃতি জীবনের নানা ঘাত প্রতিঘাত  সংগ্রাম,
সরকারী রোষানলে পরে জেল খেটেছেন, হয়রানির শিকার , হামলা-মামলার মধ্যে পরেছেন ।
এই মহান সাংবাদিক মাথা  নত করেবন নাই কখনো।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য, প্রবীণ সাংবাদিক ও কথা সাহিত্যিক ড. রেজোয়ান সিদ্দিক আজ আমাদের মাঝে নাই।
রয়ে গেল তাঁর  কর্ম ও শিক্ষা এবং ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁর কর্মজীবনের দিক নির্দেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]