মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বস্তুনিষ্ঠ সংবাদই প্রকৃত সাংবাদিকতার পরিচয়: প্রেস কাউন্সিল সচিব

সংবাদদাতা / ১৮০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ঢাকা প্রেসক্লাবের নবনির্বাচিত ২০২৬-২০২৭ সালের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবনের হলরুমে এই শপথ অনুষ্ঠান হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনই প্রকৃত সাংবাদিকতার পরিচয়। প্রেস কাউন্সিল আইনে সাংবাদিকদের জন্য ২৩টি আচরণবিধি রয়েছে, কিন্তু অনেকেই তা জানেন না বা মানেন না। সাংবাদিকতার সাথে যুক্ত থেকেই নৈতিকতা, পেশাদারিত্ব ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।
তিনি আরও জানান, সারা দেশে সাংবাদিকদের ডাটাবেইজ তৈরির কাজ চলছে। এখনো অনেক জেলা পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে পারেনি। যারা জমা দিতে পারেননি তারা সরাসরি প্রেস কাউন্সিলে তথ্য জমা দিতে পারবেন। পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমেই দক্ষ সাংবাদিকতা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ অনুষ্ঠানে সভাপতি লায়ন মো. সাহাদাত হোসেন শাহীন, সাধারণ সম্পাদক মো. মোসলেহ উদ্দিন বাচ্চুসহ নবনির্বাচিত ১১ সদস্য শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে ঢাকা প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]