মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

বাংলাদেশ ধারাবাহিক ভাবে গণতন্ত্র আছে বলেই দূর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াতে পারছি —প্রধান মন্ত্রী শেখ হাসিনা

সংবাদদাতা / ১৭৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

আলো:

( নিজস্ব প্রতিবেদক (পটুয়াখালী)

আজ বাংলাদেশ  ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দূর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াতে পারি। মানুষের আর্থ সামাজিক দেশের অর্থনৈতিক অগ্রগতি আপনারা নিজেরাই দেখছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ মে (বৃহস্পতিবার) ২০২৪ ইং  পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ বিতরণের পরে স্থানীয় বাসিন্দাদের  উদ্দেশ্যে  বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান মন্ত্রী  আরও  বলেন, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছে  বাড়িঘর, রাস্তাঘাট, বাঁধ দ্রুত মেরামত করতে  সরকার কাজ করছে। ইতোমধ্যে যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে, সেগুলো মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, যে বাঁধগুলো ভেঙে গেছে, সেগুলোও মেরামতের কাজ ইতোমধ্যে আমরা শুরু করে দিয়েছি। যাতে  আগামী বর্ষার আগেই আমরা বাঁধগুলো নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাত থেকে মানুষকে বাঁচাতে পারি।
তিনি আরও  বলেন, আমি সাইক্লোন শেল্টার করেছি, সেখানে মানুষ আশ্রয় পায় । যারা গৃহহীন, তাদের দুর্যোগ সহনীয় ঘর করে দিয়েছি। যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পায় । পশুপাখি আশ্রয়ের ব্যবস্থা পায়।


তিনি আরও বলেন, ‘আমরা চাই দুর্যোগ থেকে এই অঞ্চলের  মানুষ যেন মুক্তি পায়। আমরা জানি, এই এলাকাটি সব সময়ই দুর্যোগপ্রবণ।
তিনি আরও বলেন, আজ ধারাবাহিক ভাবে বাংলাদেশ গণতন্ত্র আছে বলেই দুযোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াতে পারি। মানুষের আর্থ সামাজিক উন্নতি হয়েছে, দেশের আর্থনৈতিক অগ্রগতি আপনারা নিজেরাই দেখছেন,  রাস্তাঘাট, স্কুল, কলেজ করে দিয়ে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা সব করে দিয়েছি।
প্রধান মন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য  দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে  ধন্যবাদ জানান এবং তাদের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]