শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

বাগেরহাটে দখলমুক্ত হলো ‘গোদাড়ার খাল’, বাঁধ অপসারণে স্বস্তি ফিরল এলাকাবাসীর

সংবাদদাতা / ২৮৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের পশ্চিমডাঙ্গা গ্রামের গুরুত্বপূর্ণ পানি প্রবাহ পথ ‘গোদাড়ার খাল’ দীর্ঘদিনের দখলমুক্ত করেছেন স্থানীয়রা। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে প্রায় দুই শতাধিক মানুষের অংশগ্রহণে খালের উপর নির্মিত বাঁধ অপসারণ করা হয়, ফলে স্বাভাবিক পানি চলাচল ফিরে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, জীবতলা গেট থেকে শশিখালী গেট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই খালটি প্রভাবশালী কয়েকটি মহল দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিল। এতে খালের স্বাভাবিক জোয়ার-ভাটা ব্যাহত হয়ে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ছিল।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে খালটি একের পর এক প্রভাবশালীদের দখলে ছিল। পানি প্রবাহ বন্ধ থাকায় কৃষিকাজ ব্যাহত হওয়া ছাড়াও সাধারণ মানুষকে নানা ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ষাটগম্বুজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সেক্রেটারি শেখ অয়েচকুরুনী বলেন, জনস্বার্থে খালটি উন্মুক্ত রাখা জরুরি। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এটি দখলমুক্ত করা হয়েছে। ভবিষ্যতে যেন পুনরায় দখল না হয়, সে জন্য প্রশাসনের নজরদারি প্রয়োজন।

রাইজিং স্টার ইয়ুথ গ্রুপের সদস্য শেখ ইমরান বলেন, এলাকার অধিকাংশ খালই কোনো না কোনোভাবে দখলের শিকার। গোদাড়ার খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও প্রভাবশালীদের বাধার মুখে পড়তে হয়েছে। তিনি সব খাল দখলমুক্ত করার দাবি জানান।

স্থানীয় বাসিন্দা শেখ আলামিন বলেন, খালটি পুরোপুরি উন্মুক্ত হলে মাছ ধরা ও ধান চাষ সহজ হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন স্বাভাবিক থাকায় জলাবদ্ধতা কমবে।

এ বিষয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মজুরুল হক রাহাদ বলেন, দীর্ঘদিন দখল ও বাঁধের কারণে এলাকায় কৃষি ও পানি নিষ্কাশনে সমস্যা তৈরি হয়েছিল। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে খালটি দখলমুক্ত করতে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতে যাতে কেউ পুনরায় দখল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দখলমুক্ত কার্যক্রমে স্থানীয় বাসিন্দা ও রাইজিং স্টার ইয়ুথ গ্রুপের সদস্যরা অংশ নেন। বাঁধ অপসারণের ফলে খালের পানি চলাচল স্বাভাবিক হওয়ায় কৃষি উৎপাদন ও জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]