শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বায়তুশ শরফ মানবসেবা ও সমাজ সংস্কারের কাজ করে -পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী

সংবাদদাতা / ১০৫ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Exif_JPEG_420

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (পীর সাহেব, বায়তুশ শরফ) বলেছেন, বায়তুশ শরফ মানুষের আত্মর পরিশুদ্ধির পাশাপাশি মানব সেবা ওসমাজ সংস্কারের কাজও করে যাচ্ছে।

Exif_JPEG_420

তিনি আরো বলেন, মুসলিম উম্মাহর এই কঠিন মুহূর্তে গাউসে পাকের অনুসারীদের ঐক্যের প্রয়োজন। তিনি ছিলেন বিশ্বনবীর সঃ এর বড় অনুসারী। তাই তিনি বড় পীর। তিনি মানবতার মুক্তির জন্য আজীবন সাধনা করেছেন। বায়তুশ শরফের পীর সাহেবগণ ওই পথেরই অনুপ্রেরণা।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গোমাতলী বায়তুশ শরফের পবিত্র ইছালে ছওয়াব মাহফিলে রাহবারে বায়তুশ শরফ এসব কথা বলেন।

রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (পীর সাহেব, বায়তুশ শরফ) এর সভাপতিত্বে মাহফিলে আলোচনা করেন চট্টগ্রাম বায়তুশ শরফের মাওলানা ক্বারী জিয়াউল হক আনসারী, মাওলানা ইউসুফ আরমানী, মাওলানা লোকমান হাকীম, মাওলানা নুরুল হুদা ও মুফতি মুহাম্মদ ইউনুস।

এসময় কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এমএম সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসেন, এসএম কামাল উদ্দীন, ঈদগাঁও বায়তুশ শরফের মাস্টার সিরাজুল ইসলাম, মাওলানা আবদুর রহমান আজাদ, টেকপাড়া বায়তুশ শরফের মাওলানা আবদুল কাদের, প্রবীণ মুরব্বি সিরাজুল ইসলাম, দলিলুর রহমান সওদাগর, এম আবদুল্লাহ খান, আবদুস সালাম সওদাগরসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উত্তর গোমাতলী বায়তুশ শরফের মোঃ সাইফুদ্দিনের সার্বিক তত্বাবধানে দিনব্যাপী মাহফিল সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। মোঃ সাইফুদ্দিন
মাহফিলের আলোচক, অতিথিসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
১৮/২/২০২৫ খ্রি.
সেলিম উদ্দীন, ঈদগাঁও


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]