শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
এ হাসান, স্টাফ রিপোর্টরঃ
- বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন।
- দেশ নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদ জিয়া, তত্বাবধায়ক সরকার ব্যাবস্থা প্রবর্তন।
- দেশ নায়ক জনাব তারেক রহমান লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আগামী নির্বাচন সহজ, সুন্দর, নিরোপক্ষ নিরাপদ অনুষ্ঠিত হওয়ার আহবান জানান।
রাজধানীর মিরপুরে পল্লবী থানায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৬ নং সেকশন বাজার ব্যাবসায়ী পরিচালনা পর্ষদের আয়োজন করে দোয়া ও গরীবদের মাঝে খাবার বিতরণ। প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জনাব আমিনুল হক।
গত ১৯ জুন বৃহস্পতিবার দুপুর ২ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পল্লবী থানা ৬ নং সেকশন বাজার ব্যাবসায়ী পরিচালনা পর্ষদের আয়োজন করে দোয়া ও গরীবদের মাঝে খাবার বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক, সাবেক বাংলাদেশ জাতীয় ফুটবলের দলের অধিনায়ক, ঢাকা ১৬ আসনের বিএনপি, ধানের শীষ প্রতীক পদ প্রার্থী, জনাব আমিনুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন – আহবায়ক জনাব মাহবুব আলম মন্টু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটায়। এখনে আনেকই আছেন তারা তাঁর রাষ্ট্র পরিচালনা দেখছেন। তখন এখনে আনেকেরেই জন্ম হয়নি। তিনি দেশের পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছেন, গ্রাম গঞ্জের সাধারণ মানুষ সাথে নিয়ে খাল কাটার মাধ্যমে বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে গেছেন।
এসময় আমিনুল হক আরও বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্র গড়ার লক্ষ্য আধুনিক শিক্ষা ব্যবস্থা, শিল্প বিপ্লব, গার্মেন্টস শিল্প, আধুনিক স্থাপত্য শিল্প, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থব্যবস্থা, সামাজিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন করেন। সর্বোপরি বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে গড়ে তুলেন। বাংলাদেশ একটি তোলা বিহীন ঝুড়ি থেকে একটি ইমাজিং টাইগারের দেশে এ রূপান্তরিত করেন তিনি।
আমিনুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের সাথে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহন করে এবং
পাশাপাশি বাংলাদেশে জনগণের অধিকার ফিরিয়ে দিতে, নির্বাচন ব্যাবস্থা ফিরিয়ে এনে, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। তাই এদেশের সাধারণ মানুষ সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে শ্রদ্ধা ভরে স্মরণ করে।আমিনুল হক বলেন, বিএনপি দেশের মানুষের শান্তি ও ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল সময় কাজ করে চলেছে। বিএনপির চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদ জিয়া অজীবন সংগ্রাম, জেল জুলুম, নির্যাতন সহ্য করে সুশাসন নিশ্চিত করার কাজ করছেন। তিনি তত্বাবধায়ক সরকারের প্রর্বতন করেন।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান , বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের জনগণ ভোট দিতে পারে নাই। ভোটের অধিকারের সংগ্রামে অংশ হিসেবে
লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন সহজ, সুন্দর, নিরোপক্ষ অনুষ্ঠিত হওয়ার জন্য কথা বলেন।
এসময় তিনি স্থানীয় মানুষদের কাছে এলাকার সন্তান হিসাবে আগামী নির্বাচনে ঢাকা ১৬ আসনে ধানের শীষের পক্ষে ভোট চান। এবং খাবার বিতরণ করেন৬ নং ওয়ার্ড ঢাঃমঃউঃ পল্লবী থান বিএনপি’র সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান ফরহাদ হোসেনেরসভাপতিত্বতে,ও সাধারণ সম্পাদক মোঃ তপন এর সঞ্চালনায় মোঃ শরিফ উদ্দিন হুজুর এর দোয়া পরিচালনয় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল, সার্বিক যুগ্ন- আহবায়ক সাইদুর রহমান, মোঃ এনায়েত,
অনুষ্ঠান পরিচালনা দায়িত্বে ছিলেন ৬ নং বাজার পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ জাকির হোসেন
এছাড়াও উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ন- আহবায়ক মোঃ আলমগীর হোসেন তালুকদার, সাবেক যুবদল পল্লবী থানা সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম নাজ,
সাবেক বৃহত্তর ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক যুবনেতা (পল্লবী) মোঃ কামাল হোসেন
৬ নং ওয়ার্ড (আঞ্চলিক) বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ আল হাসান মোবারক, সাবেক সাধারণ সম্পাদক লুৎফর আহাসান রনি, পল্লবী থানা ছাত্রদলের সভাপতি সোহেল, রূপনগর থানা ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফ সদস্য সচিব মেহেদী হাসান
।