মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড: আব্দুল মঈন খানের সাথে এস. আলম রাজীবের সাক্ষাৎ

সংবাদদাতা / ১৬৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

আজ সকালে বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খানের সাথে রাজধানী গুলশানস্থ তার বাসভবনে সাক্ষাত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা এস. আলম রাজীব।

এ সময় দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ এর বিগত দিনের কার্যক্রম ও আগামীর কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়। ড. আব্দুল মঈন খান চলমান আওয়ামী তথ্য ও গুজব সন্ত্রাসের বিরুদ্ধে সংগঠনের নেতৃবৃন্দকে আরো সোচ্চার হওয়ার আহবান জানান, বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং দীর্ঘ ১৪ বছর ধরে অনলাইনে বিএনপি’র প্রযুক্তিনির্ভর সহায়ক শক্তি হিসেবে অক্লান্ত পরিশ্রম করে আসা ২০১০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে শুভ কামনা জানান।

 

সাক্ষাত কালে তার কাছে সংগঠনের বিগত দিনের সাইবার ও রাজপথের কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র সম্বলিত পোর্টফলিও হস্তান্তর করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি।

সেই সাথে সংগঠনের সভাপতি এস. আলম রাজীব-এর দাদার নামে প্রতিষ্ঠিত বনাইদ বাবু মিয়া হাই স্কুলের প্রধান পৃষ্ঠপোষক ড. আব্দুল মঈন খান স্কুলের বর্তমান এবং আগামী দিনের পরিকল্পনা নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল-কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নূর আলম মিয়া, জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ, বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জানে আলম সাহেবের বড় ছেলে খালেদুজ্জামান, লন্ডনস্থ নরসিংদী জেলা জাতীয়তাবাদী ফোরামের আহবায়ক আব্দুল গফুর মিলন প্রমুখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]