বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

বিএনপি চায় মাদকমুক্ত বাংলাদেশ গড়তে: আমিনুল হক

সংবাদদাতা / ২২২ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, “বিএনপি মাদকমুক্ত সমাজ গড়তে চায়, মাদকমুক্ত প্রতিটি এলাকা গড়তে চায়, পুরো বাংলাদেশকে মাদকমুক্ত রাখতে চায়।”

তিনি বৃহস্পতিবার (২৬ জুন) মিরপুর ও কাফরুল থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

আমিনুল হক বলেন, “আমাদের অনেক সন্তান, তরুণ প্রজন্ম এবং যুবসমাজ মাদকের করাল গ্রাসে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তাই আমরা চাই মাদক নিয়ন্ত্রণে এনে জনগণকে সচেতন করতে। প্রত্যেকটি পরিবার, প্রতিবেশী ও নাগরিককে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান চালানো হবে।”

তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ৮৩ লক্ষ তরুণ মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত। বিএনপি মাদকসেবীদের প্রথমে সতর্ক করে সচেতন করতে চায়, এরপরও যদি তারা সংশোধন না হয়, তবে আইনের আশ্রয় নেওয়া হবে।

চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কড়া অবস্থান জানিয়ে আমিনুল হক বলেন, “বিএনপি কখনো চাঁদাবাজ, দখলবাজ বা মব সৃষ্টিকারীদের সমর্থন করে না। বর্তমানে যারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ করছে, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে, তারা পতিত আওয়ামী লীগ। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এসব স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।”

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বানচালের জন্য নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ, সহনশীল ও ধৈর্যশীল থাকলে এসব ষড়যন্ত্র সফল হবে না।”

নেতাকর্মীদের আত্মত্যাগ স্মরণ করে আমিনুল হক বলেন, “গত ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। জুলাই গণআন্দোলনে আমাদের দলের বহ নেতাকর্মী, বহু ছাত্র ও সাধারণ মানুষ শহীদ হয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি হত্যার বিচার করা হবে।”

দলের সদস্য ফরম নবায়নে সতর্কতা উল্লেখ করে তিনি বলেন, “তৃণমুলের পরীক্ষিত, জিয়া পরিবারের আস্থাভাজন ও নিবেদিত নেতাকর্মীদের সদস্য পদ নবায়ন করবো। কিন্তু যারা গত ১৭ বছর ধরে সুবিধাবাদী আচরণ করে রাতের আঁধারে আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা করেছেন, তাদের সদস্যপদ নবায়ন করা হবে না।”

বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মুহাম্মদ ইউসুফ, মোঃ শাহ আলম, মহানগর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য শামীম পারভেজ, আবুল হোসেন আব্দুল, হাফিজুর রহমান শুভ্র, আশরাফুজ্জাহান জাহান, জিয়াউর রহমান জিয়া, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা, জাসাস মহানগর উত্তর সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, মিরপুর থানা বিএনপি আহবায়ক হাজী আব্দুল মতিন, যুগ্ম আহবায়ক আবুল বাশার ভূইয়া, স ম আরিফ উল্লাহ, মাসুদ আকতার পলাশ, আবু তাহের, মিরপুর থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়াজ উদ্দিন, মিরপুর ১১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিকেলে কাফরুল থানা বিএনপির আয়োজিত সদস্য ফরম নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে পুনরায় বক্তব্য রাখেন আমিনুল হক।

মোঃ জাকির হোসেন
তারিখ: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]