মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik

বিএনপি, ভবিষ্যতে ক্রীড়াঙ্গনকে দলীয় স্বার্থে ব্যবহার করবে না – আমিনুল হক

সংবাদদাতা / ৭৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

আলো নিউজ
নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর জাতীয় হ্যান্ডবল ইনডোর স্টেডিয়ামে ‘জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা ২০২৫ইং এর শুভ উদ্বোধন করেন আমিনুল হক আহবায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি।

গত সোমবার (২৮ জুলাই২০২৫ ইং ) সকালে রাজধানীর জাতীয় হ্যান্ডবল ইনডোর স্টেডিয়ামে ‘জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা ২০২৫ইং এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল হক আহবায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি, কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবলের সাফ জয়ী অধিনায়ক।

তিনি বলেন, “আমাদের বিশ্বাস , একটি সুস্থ জাতি গঠনের অন্যতম মাধ্যম খেলাধুলা।
বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বাংলদেশের প্রতিটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করা সম্ভব হবে। এবং
বাংলাদেশের আনাচে কানচে তৃণমূল পর্যায়ে খেলাধুলা কে পৌঁছাতে চায়, বিএনপি

তিনি আরও বলেন, “ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলাকে গুরুত্ব দিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক নিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”

ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের সমালোচনা করে তিনি বলেন, “গত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামী সরকার ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণভাবে দলীয়করণ ও রাজনীতিকরণ করেছে। কিন্তু ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছি। তিনি স্পষ্টভাবে আশ্বস্ত করেছেন, বিএনপি ভবিষ্যতে ক্রীড়াঙ্গনকে দলীয় স্বার্থে ব্যবহার করবে না।

তিনি বলেন, “আমরা দল-মত নির্বিশেষে একটি সুস্থ, মানবিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শিক্ষা ব্যবস্থা, বিচার বিভাগ, স্বাস্থ্যখাতসহ সব সেক্টরে সংস্কার আনা হবে। ইনশাআল্লাহ, জনগণ আমাদের নির্বাচিত করলে ক্রীড়াঙ্গনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

এসময় সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালি সাব্বির, ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, মঈনুল হক মঈন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী, মহনগর সদস্য নূরুল হুদা ভূইয়া নূরু, ক্রীড়া সংগঠক আবু হুরাইরাসহ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]