রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
এ এইচ মোবারক
আলো, স্টাফ রিপোটারঃ
রাজধানীর রূপনগরে দুয়ারীপড়া ও আনুবিক শক্তি আবাসিক এলাকা বাসীর উদ্যোগ মতবিনিময় উক্ত সভায় জনাব আমজাদ হোসেন মোল্লা (সাবেক সদস্য ঢাঃমঃউ বিএনপি) সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিনুল হক, আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি।

গত ৭ জুলাই ২০২৫ ইং +সোমবার) বাদ মাগরিব, রাজধানীর মিরপুরের রূপনগরে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনটি দুয়ারীপড়া ও আনুবিক শক্তি আবাসিক এলাকা বাসীর উদ্যোগ উক্ত মতবিনিময় সভায় মিরপুরের ঐতিহ্যবাহি মোল্লা পরিবারের কৃতি সন্তান আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা (সাবেক সদস্য আহবায়ক কমিটি, ঢাঃমঃউ বিএনপি) এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল হক আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক।ঢাকা ১৬ সংসদীয় আসনে (রূপনগর- পল্লবী) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, গত ১৭ বছর আমরা একটি দুঃসময় পার করেছি, ১৭ বছর আমরা কেউ স্বাধীন ভাবে কথা বলতে পারি নাই, এইভাবে বসে কথা পারি নাই, সত্য কথা বলতে পরি নাই, যদি কেউ বল’তো তাঁর বিরুদ্ধে অকথ্য নির্যাতন, আহত, মামলা, হামলা দেওয়া হয়েছে, কখনো কখনো তাঁর পরিবার সহ নির্যাতন শিকার হয়েছেন।
স্থানীয় মসজিদের ইমাম সাহেবের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত ১৭ বছর মসজিদের ইমাম সাহেবেরা আল- কুরআনের কথা, হক কথা, সত্য কথা, ইসলামের কথা, সঠিকভাবে বলতে পারেন নাই। এমনকি কার জন্য দোয়া করা যাবে, কার জন্য দোয় করা যাবে না, এই গুলো ঠিক করে দেওয়া হতো।
তারপরেও যদি কোন ইমাম সাহেব সত্য কথা বলেছেন তাহলে তাঁর উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও তার দোসরদের অত্যাচার, শারীরিক নির্যাতনের শিকার, জংঙ্গী নাটক এ ফাঁসানো, মামলা হামলা ইত্যাদি ধারা হেনস্থা করা হতো।
ইনশা-আল্লাহ, আমারা (বিএনপি) আগামী নির্বচনে ( জনগণ যদি চায়) সরকার গঠন করতে পারি তা হলে ইমাম সাহেব গণ সত্য কথা, হক কথা, ন্যায্য কথা, আল- কুরআন এবং ইসলামের কথা স্বাধীন ভাবে বলতে পারবেন এবং সকলের জন্য দোয়া করতে পরবেন।
দলীয় বা প্রশাসনিক ভাবে বাধা দেওয়া হবে না, যদি কেউ বাধাদেয় আমাকে জানাবেন ততক্ষণিক উপযুক্ত ব্যবস্থা গহণ করবো সাংগঠনিক ও আইন গত প্রশাসনিক।
আমাদের কে গত ১৭ বছর বারংবার কি ভাবে নির্যাতন, মামলা, হামলা আহত ও হয়রানির শিকার করা হয়েছে আপনার অবগত রয়েছেন।
তিনি আরও বলেন আমাদের শত শত নেতা কর্মীদের জেল খানায় নিয়ে এবং ডিবি অফিসে নিয়ে কি! অমানুষিক শারিরীক নির্যাতন করেছে এই ফ্যাসিস্ট সৈরাচার সরকার।
এর কারণ তার জোর করে ক্ষমতা দখল করে বসে থাকতে চেয়েছিল। তার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে রাষ্ট্রিয় ক্ষমতা ব্যবহার করে গত ১৫ বছর কোন কোন ভাবে সফল হয়েছে।
তিনি আরও বলেন, ২৪ শের যে গণঅভ্যুত্থানের ফলে স্বাধীনভাবে আপনারা এখানে বসে আছেন এবং স্বাধীনভাবে মন খুলে এখানে কথা বলতে পারছেন, আগামীতেও আপনারা স্বাধীন ভাবে চলতে পারবেন। – ইনশাআল্লাহ
এই আন্তরিকতা, এই আহবান এই সহানূভতি এই ধর্য্যশীলতার মাধ্যমে আমরা যাতে আপনাদের যে পরামর্শ দিয়েছেন, মতামত গুলো প্রদান করেছেন, আমি চেষ্টা করবো, আমার জায়গায় থেকে তাত্ক্ষণিক ভাবে সমাধান করে দিতে পারি তা করে দিবো, আর যেটা এখন আমরা পারবো না, যেহেতু আমরা তো ক্ষমতা নাই, আমি কথা দিচ্ছি, আগামীতে বিএনপি ক্ষমতা আসলে আপনাদের আস্থা উপর, বিশ্বাস সমুন্নত রেখে আপনার আমাদের আস্থা উপর, বিশ্বাস করে পরশপর পরামর্শের ভিত্তিতে এক একটি এ সমস্যা সমাধানের চেষ্টা করবো।- ইনশাআল্লাহ
আমি এই এলাকার সন্তান হিসাবে এই সামনের মাঠে খেলা ধুলা করেছি আজ যেখানে বাজার হয়েছে, আমি যেহেতু ক্রিয়াঙ্গনের মানুষ, অবশ্যই প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে মাঠ খেলার মাঠ তৈরি করব। ইনশাআল্লাহ
আপনারা যে সকল সমস্যার কথা বললেন প্রত্যেকটি আমরা একক ভাবে সমাধান করতে পারবো না, এতে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৬ রূপনগর ও পল্লবী আসনে আমি আপনাদের সন্তান হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসেবে, বিএনপির কর্মী হিসাবে, ধানের শীষের প্রার্থী হিসাবে আজ আপনাদের কাছে এসেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
এসময় মোঃ নাসির উদ্দিন রাজু’র( যুগ্ন- আহ্বায়ক রূপনগর থানা) সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব আলম মন্টু, যুগ্ম- আহ্বায়ক, উত্তর বিএনপি। জহিরুল হক, আহ্বায়ক,রূপনগর থানা। ইঞ্জিঃ মোঃ মজিবুল হক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রূপনগর থানা বিএনপি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, যুগ্ম-আহবায়ক রূপনগর থানা বিএনপি, মোঃ শিপু মোল্লা, এ টি এম অলিউল হাসানাত তুহিন মাষ্টার,মোঃ হাবিবুর রহমান, আলামগীর হোসেন তালুকদার। ৯২ নং ওয়ার্ড সভাপতি নবী হোসেন সাধারণ সম্পাদক মোঃ নিজাম, ৬ নং ওয়র্ড (আঃ) রূপনগর, বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ডাঃ আল হাসান মোবারক, সাধারণ সম্পাদক মোঃ লুৎফর আহাসান রনি। ছাত্রদল রূপনগর থানা বিএনপির, আহবায়ক-মোঃ মেহেদী হাসান।