বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

হযরত শাহ্‌আলী বোগদাদি (রহঃ) কামিল (এম.এ) মাদ্রাসায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৬১ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

ঢাকা-১৪ আসনের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী ও দারুসসালাম থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব এস এ সিদ্দিক সাজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হযরত শাহ্‌আলী বোগদাদি (রহঃ) কামিল (এম.এ) মাদ্রাসার অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, ড্রেনেজ লাইন ও মসজিদের ওজুখানা সংস্কার কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি দোয়া ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং নামফলক উন্মোচনের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা করেন। এরপর তিনি অংশগ্রহণ করেন দক্ষিণ বিশিল নাগরিক সংগঠন কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে। করোনাকালীন মানবিক অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে জনাব সাজুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন সংগঠনের সভাপতি জনাব খান মুহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক মুন্সি জাকির হোসেন মনির।

অনুষ্ঠানটি NEXT-GENERATION সামাজিক সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জনাব সাজু বলেন: “এলাকার জনগণের সুখ-দুঃখে আমি ও আমার পরিবার সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমার পিতা মরহুম আলহাজ্ব এস. এ. খালেক বৃহত্তর মিরপুরের পাঁচবার নির্বাচিত এমপি ছিলেন। তাঁর দরজা যেমন সবসময় জনগণের জন্য খোলা ছিল, আমার বাড়ির দরজাও আপনাদের জন্য সবসময় উন্মুক্ত থাকবে। ভবিষ্যতে এলাকার যেকোনো সমস্যা আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সমাধান করবো।”
পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমান-এর জন্মদিন উপলক্ষে নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]