শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান

সংবাদদাতা / ৯৪ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের খলিফাপাড়া গ্রামে সিলিন্ডার গ্যাস থেকে অগ্নিকাণ্ডে মো. আলম মিয়ার বসত ঘর মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারের সব ধরনের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণভাবে নষ্ট হয়।

গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা জানানোর পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, শুকনো খাবার ও কম্বল প্রদান করেন।

এ সময় জানানো হয়, পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন করে ঘর নির্মাণে টিনসহ অতিরিক্ত নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকাবাসী চেষ্টা চালালেও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের তীব্রতার কারণে ঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। তবে ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]