বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ আর নেই পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা দেওয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! উপস্থিতিও বেড়েছে শিক্ষার্থীদের! ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik

ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

সংবাদদাতা / ৩৪৭ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ২৫ মে।

ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের ৯ জন দৃষ্টি প্রতিবন্ধী সদস্যের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সম্প্রতি অনুষ্ঠিত প্যারা স্পোর্টস কার্নিভালে নিজস্ব বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে মুগ্ধ করা এই পরিবারটিকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। আজ মিরপুরে প্রতিমন্ত্রীর নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার অর্থ হস্তান্তর করা হয়।
প্যারা স্পোর্টস কার্নিভালে এই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিল্পীদের প্রতিভা দেখে মুগ্ধ হয়ে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছিলেন, আজ তারই বাস্তবায়ন ঘটল।
সহায়তা প্রদান শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, এই পরিবারটি দীর্ঘদিন ধরে নিজেদের বাদ্যযন্ত্র দিয়ে গান গেয়ে কষ্ট করে জীবিকা নির্বাহ করে আসছে। দেশের বিশেষ চাহিদাসম্পন্ন এবং প্রতিবন্ধী মানুষদের নিয়ে গণমাধ্যমসহ যারা মানবিক দিক থেকে কাজ করছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। তিনি মনে করেন, এই ধরনের অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার নৈতিক দায়িত্ব। প্রতিমন্ত্রী সমাজ ও রাষ্ট্রের সব দায়িত্বশীল ও সামর্থ্যবান মানুষকে যার যার অবস্থান থেকে এই মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান, যাতে সমাজের বড় বড় সমস্যাগুলো অনায়াসেই সমাধান হয়ে যায়।

প্রতিমন্ত্রী আরও জানান, দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ক্রীড়াবিদদের মূলধারায় ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি ইতিমধ্যে নতুন ফেডারেশন গঠনের মাধ্যমে সারা দেশের ৬৪টি জেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য নতুন পরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বাবা-মা যেন আর কোনো হতাশা বা লজ্জায় না ভোগেন, বরং তারা যেন সুস্থ সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারেন, সরকার সেই লক্ষ্যে কাজ করছে। আগামী জুনের পর থেকেই দেশের সবকটি জেলায় প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে দেশব্যাপী বড় পরিসরে ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রীর এই মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে পরিবারটি। একই সাথে তারা দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এর সাক্ষাৎ করার আকুল ইচ্ছা ও স্বপ্নের কথা জানান।
অর্থ হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সহ-সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম এবং মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]