মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ভারতের বিজিপি শাসিত আসাম রাজ্যে মুসলিম বিবাহ ও বিচ্ছেদের নথিভুক্তকরণ আইন বাতিল করেছে।

সংবাদদাতা / ২৩১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

আলো আই ডেক্সঃ

২৩ ফেরুয়ারী  শুক্রবার রাতে আসামের মুসলমান বিবাহ ও বিচ্ছেদ নথিভুক্তকরণ আইন (১৯৩৫) বাতিল করেছে।  এই আইন খারিজের মাধ্যমে রাজ্যে সবার জন্য এক আইনের লক্ষ্যে ইউনিফর্ম সিভিল কোড চালুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেল রাজ্য সরকার।  এক মন্ত্রী বলেন  জয়ন্ত মল্লবরুয়া বলেছেন।

এত দিন সংশোধিত আইনে মুসলিম নিবন্ধকের (রেজিস্ট্রার) মাধ্যমে মুসলিম বিবাহ ও বিচ্ছেদের নিবন্ধন করা হতো। ১৯৩৫ সালের মুসলমান বিবাহ আইন বাতিলের ফলে মুসলমান বিবাহ ও বিচ্ছেদ নথিভুক্ত করতে এখন আর নিবন্ধক বা কাজীর প্রয়োজন হবে না।

তিনি বলেন  সব মুসলমান বিবাহ-সম্পর্কিত বিষয় এখন বিশেষ বিবাহ আইনের অধীনে পরিচালিত হবে। তিনি জানান বর্তমানে আসামের যে ৯৪ জন কাজী রয়েছেন। তাঁদের প্রত্যেককে এককালীন দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
আসামে কয়েক মাস আগে অপ্রাপ্তবয়স্ক নারীদের বিবাহ করার অভিযোগে প্রধানত সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের পুরুষদের গ্রেপ্তার করা হয়েছিল। মুসলমান বিবাহ আইন খারিজের ফলে রাজ্যে বাল্যবিবাহ কমবে বলেও মন্তব্য করেন মল্লবড়ুয়া।
ভারতে যে বিশেষ বিবাহ আইন (স্পেশাল ম্যারেজ অ্যাক্ট) রয়েছে, তার অধীনে সব সম্প্রদায়ের জন্য একটি ধর্মনিরপেক্ষ ও আইনি বৈবাহিক কাঠামো (অভিন্ন দেওয়ানি বিধি) দেশজুড়ে চালু করা উচিত বলে বিজেপি মনে করে। এই আইনের অধীনে পারিবারিক সম্পত্তি ভাগ হওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
ধীরে ধীরে বিভিন্ন রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালু করা হচ্ছে। কিছুদিন আগে বিজেপি শাসিত উত্তরাখন্ড রাজ্যে এই আইন চালু করা হয়েছে। উত্তরাখন্ডই ভারতে প্রথম অভিন্ন দেওয়ানি বিধি চালু করেছে। এ নিয়ে এখনো বড় ধরনের কোনো প্রতিবাদ ভারতে লক্ষ করা যায়নি।
১৯৮০ সালে দল গঠনের পর থেকেই বিজেপি সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার কথা বলে আসছে। বর্তমানে সব রাজ্যের ওপর বিজেপির নিয়ন্ত্রণ নেই বলে বিজেপি শাসিত রাজ্যে প্রথমে এই আইন চালু করা হচ্ছে বলে পর্যবেক্ষকেরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]