বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

ভাষা সৈনিক বদরুদ্দীন উমর আর নেই

সংবাদদাতা / ১১৪ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

এ এইচ মোবারক

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট সাংবাদিক লেখক-গবেষক, রাজনীতিবীদ ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ৭ সেপ্টেম্বর ( রোববার) সকাল ১০টার একটু পর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মৃত্যকালে বদরুদ্দীন উমরের বয়স হয়েছিল ৯৪ বছর।
বদরুদ্দীন উমরের শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে যান অনেকে আসেন এর মাঝে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু আহামুদ, জহির উদ্দিন স্বপন, ( বিএনপি’র মিডিয়া সেলের আহ্বায়ক), মাহবুবুর আলম  মন্টু, সদস্য – ঢাঃমঃউঃ বিএনপি,  জহিরুল হক,আহবায়ক রূপনগর থানা বিএনপির। ইন্জিনিয়ার মজিবুর হক, যুগ্ম আহবায়ক রূপনগর নাম বিএনপি এর  আরও উপস্থিত ছিলেন,

জুনায়েদ সাকী প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন  এবং বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেত্রীবৃন্দ, এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

আজ রোববার দুপুরে পরিবার থেকে জানানো হয়, প্রায় এক মাস ধরে বদরুদ্দীন উমর সাহেব অসুস্থ ছিলেন। এসময় তাঁকে হাসপাতালে নিতে হয়েছে একাধিকবার। আজ সকালে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
পারিবারিক সূত্র জানাজায়
বদরুদ্দীন উমর সাহেবর মরদেহ আজ হাসপাতাল বাদ মাগরিব রূপনগর জামেমসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল বেলা ১১টার দিকে জাতীয় শহীদ মিনার অথবা অন্য কোনো স্থানে শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে। শ্রদ্ধা নিবেদনের জন্য স্থানটি এখনো নির্দিষ্ট করা হয়নি।

আগামীকাল দুপুরে দ্বিতীয় জানাজার পর জুরাইনে তাঁর মা–বাবার কবরে পাশে বদরুদ্দীন উমর সাহেবের দাফন সম্পন্ন হবে।

মৃত্যকালে বদরুদ্দীন উমর সাহেব স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। ছোট মেয়ে সারা আকতারই বদরুদ্দীন উমরের দেখাশোনা করতেন বলে জানান মুহাম্মদ কাইউম। তাঁর বড় মেয়ে লন্ডনে থাকেন। তিনি আগামীকাল দেশে আসবেন।

বদরুদ্দীন উমর লেখক-গবেষক ও বামপন্থী রাজনীতিবিদ ১৯৬১ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পিপিই ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসেন এবং ১৯৬৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।
গভর্নর মোনায়েম খানের স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদে ১৯৬৮ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে রাজনীতি ও লেখালেখিতে আত্মনিয়োগ করেন। তাঁর লেখা ‘পূর্ববাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ ভাষা আন্দোলনের ওপর প্রথম গবেষণাগ্রন্থ।
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বদরুদ্দীন উমর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেছিলেন বদরুদ্দীন উমর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]