শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
সেক্টর কমান্ডার মেজর  এম. এ. জলিল: আধিপত্যবাদবিরোধী চেতনা ভারতীয় আগ্রাসন আন্দোলনের সূতিকাগার — ডা. আল হাসান মোবারক নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক

মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ!

সংবাদদাতা / ১৯৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরা জেলা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে মোবাইল ফোন, ভুয়া এমএফএস অ্যাকাউন্টের সিম ও জুয়ার হিসাব সংক্রান্ত নথিপত্র।

গ্রেফতারকৃতরা হলেন, মাগুরা সদর উপজেলার সাজিয়াড়া গ্রামের আসাদুজ্জামানের ছেলে হৃদয় হাসান এবং তাহাজ্জত মুন্সির ছেলে ইমন হোসেন শান্ত ওরফে লিমন।

মাগুরা পুলিশ অফিস সূত্রে জানা গেছে, ১৫ জুলাই রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে মাগুরা সদর থানার সাজিয়াড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া সাইট পরিচালনার সঙ্গে জড়িত ছিল এবং মাস্টার এজেন্ট হিসেবে কাজ করত।

অভিযানে তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ৫৮টি ভুয়া এমএফএস (নগদ/বিকাশ/রকেট/উপায়) অ্যাকাউন্টযুক্ত সিমকার্ড এবং জুয়ার হিসাব সংরক্ষণের ২টি খাতা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, জব্দকৃত মোবাইল বিশ্লেষণে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে জুয়ার অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তাদের মোবাইলে ৫৯৬টি অনলাইন জুয়া অ্যাকাউন্টের ইউজার আইডি ও পাসওয়ার্ড, লেনদেনের তথ্য ও বিভিন্ন সাইটে কার্যক্রমের প্রমাণ মিলেছে।

মাগুরা পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন জানান, এই অনলাইন জুয়া চক্রটি একটি সুসংগঠিত নেটওয়ার্ক, যেখানে ব্যাংকিং চ্যানেল ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে প্রতিদিন বড় অঙ্কের অর্থ লেনদেন হতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৬/৭/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]