শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় অপরিপক্ক লিচুতে বাজার সয়লাব! বাড়ছে স্বাস্থ্যগত ঝুঁকি!

সংবাদদাতা / ৩০১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

মধু মাসের আগেই মাগুরার বাজারে সয়লাব হয়ে গেছে অপরিপক্ক লিচু। মধু মাস এখনো শুরুই হয়নি অথচ মাগুরার হাটে বাজারে দেখা মিলছে অপরিপক্ক লিচুর। এ লিচু আকারে ছোট, স্বাদে টক এবং রাসায়নিক ব্যবহার করে পাকানো এসব লিচু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞজনেরা।

মাগুরার পুরাতন বাজার, নতুন বাজার, জামরুলতলা, ঢাকা রোড,ভায়না মোড়, কলেজের সামনে রাস্তার পাশে শ্রীপুরের নতুন বাজার, পুরাতন বাজার, খামারপাড়্ বাজারে এসব অপরিপক্ক লিচু বিক্রি করতে দেখা গেছে। বিক্রেতারা বলেন, বাগান থেকে আগাম জাতের লিচু ক্রয় করেছেন তারা। তারা আরো বলছেন, বাগানের মালিক বৃষ্টিতে লিচু নষ্ট হওয়ার ভয়ে আগেই বাগান থেকে বিক্রি করে দিচ্ছেন। তাই একটু বেশি লাভের আশায় আগে ভাগেই বাগান থেকে সংগ্রহ করছেন বিক্রেতারা।
লিচু অনেক ক্রেতারা বলেন, আমাদের ছেলে মেয়েরা লিচু খুব পছন্দ করে তাই বাজারে এসেছি লিচু কিনতে। কিন্তু লিচু কিনতে এসে দেখি বাজারের এই লিচুগুলো এখনো পরিপক্ক হয়নি। লিচুগুলো স্বাদে টক ও মিষ্টি কম। দাম অনেকটাই হাতের নাগালে থাকায় সংগ্রহ করেছি।
, বর্তমান বাজারে ছোট ছোট বিভিন্ন সাইজের লিচু বিক্রি হতে দেখা যাচ্ছে। এখনো জৈষ্ঠ্য মাস আসেনি আগেই বাজারে অপরিপক্ক লিচু দেখা যাচ্ছে। জেষ্ট্য এর আগেই লিচু কল্পনা করা যায় না। অপরিপক্ক লিচুতে অনেকটা স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে।
কৃষি বিভাগ বলছে, বাজারের যেসব কিছু দেখা যাচ্ছে তা এখনো পরিপক্ক হয়নি। ভালো লিচু আসতে এখনো ২০ থেকে ২৫ দিন সময় লাগবে। কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় বাগান থেকে অপরিপক্ক লিচু ক্রয় করছে। অপরিপক্ক লিচু খেতে টক ও স্বাদে মিষ্টি কম। আবার অনেক সময় অপরিপক্ক লিচু খেলে স্বাস্থ্যগত সমস্যাও হতে পারে।
এদিকে লিচুর বাগান মালিক আকামত বলেন, এক গাছে সব লিচু একসাথে পাকে না। কিছু পাকা থাকে কিছু কাচা। আবার বাদুর ও পাখি আক্রমণে লিচুর ক্ষতি হয়। আইনি কারণে গাছে জাল ব্যবহার করা যায় না। অনেক সময় বাধ্য হয়ে বাগান মালিকরা আংশিক লিচু বিক্রি করে দেন। তিনি আরো বলেন এবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যাপক। ঝড় বৃষ্টি বেশি হলে লিচুর ক্ষতি হতে পারে এই ভয়ে মালিকরা অপরিপক্ক লিচু বিক্রি করে দেন।
আরেক মালিক ওয়াসিকুর রহমান বলেন- আমার গাছে লিচুর ঁভাড়ে ডাল ভেঙ্গে যাচ্ছে, তাই অপরিপক্ক লিচুই বিক্রি করতে হচ্ছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১২/৫/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]