মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৭৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় শনিবার দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে শুরু হওয়া তাফসিরুল কোরআন মাহফিল বিকেল ৫ টায় শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান। তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজা।

শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক এমবি বাকের।

শ্রীপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, বিশিষ্ট ইসলামী সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এ্যাডভোকেট রোকনুজ্জামান বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ওয়ালিউর রহমান, হাফেজ মাওলানা আকিদুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান।

সকাল ১০ থেকে মাগুরা জেলাসহ বিভিন্ন জেলা থেকে মুসল্লীগণ শ্রীপুর উপজেলা মাঠে হাজির হন। প্রচণ্ড গরম উপেক্ষা করে তারা মুফতি আমির হামজার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করেন। এসময় স্থানীয় উলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন এবং ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মাগুরার রংধনু ইসলামী সাংস্কতিক শিল্পী গোষ্টিসহ স্থানীয় শিল্পীগণ।

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]