বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
মোঃ সাইফুল্লাহ মাগুরাঃ
মাগুরায় ওমেরা এল পি জি আয়োজিত রিটেলার সম্মেলন সোমবার দুপুরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ওমেরা এলপিজি মাগুরার পরিবেশক ওবায়দুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ন্যাশনাল সেলস প্রধান মোঃ রোকনুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমেরার খুলনা বিভাগীয় ইনচার্জ মোঃ মহিউল ইসলাম, কুষ্টিয়ার এরিয়া ইনচার্জ অমিত নন্দী ও মাগুরার ওমেরা ডিলার জাকারিয়া রহমানসহ অন্যরা।
সম্মেলনে জেলার ২৫০ জন রিটেলার ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সম্মেলনে আলোচনা সভা শেষে র্যাফেল ড্র এর মাধ্যমে ১৫ জন রিটেলার কে পুরস্কৃত করা হয়। পরিশেষে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।