বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম
টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন মাগুরায় খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত Why a Dress Code Is Vital for Parliamentary Dignity* *— Professor M. A. Barnik* কেন সংসদের মর্যাদা রক্ষায় একটি ড্রেস-কোড অত্যাবশ্যক* *—–অধ্যাপক এম এ বার্ণিক সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত মাগুরায় ১২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক! মাগুরায় সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নিউজ নারায়ণগঞ্জের সিইও তানভীর হোসেনের মায়ের ইন্তেকাল, বিএনপি সাইবার ইউজার দলের শোক সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাগুরায় খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ৫ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

গণভোটের রায় বাস্তবায়নসহ জনদূর্ভোগ লাঘবের দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে মাগুরা শ্রীপুরের শ্রীকোল ও শ্রীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওয়ার্ড টিম সদস্যদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুন বুধবার বিকেলে উপজেলা জামায়াতের নিজস্ব (কচুয়া) কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, শ্রীপুর উপজেলা নায়েবে আমীর ও ইউনিয়ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আব্দুল আওয়াল সবুর।

উপজেলা জামায়াতের সেক্রেটারী ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আগামী ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লার পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীণণর সাবেক সেক্রেটারি ও শ্রীকোল ইউনিয়ন আমীর মাওলানা আমিরুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন আমির মাওলানা ইনছান আলী, শ্রীকোল ইউনিয়ন সেক্রেটারি আক্তার হোসেনসহ উভয় ইউনিয়নের ওয়ার্ড টিম সদস্যগণ।

সভায় বক্তারা বলেন এ সরকার জনগনের আশা আকাংখা পুরন করতে ব্যর্থ হয়েছে। দিনদিন দ্রব্যমূল্য বৃদ্ধিসহ ধর্ষণ, খুন, ছিনতাই, মাদকদ্রব্য ও আইন শৃংখলার অবনতি বেড়েই চলেছে।তাই আগামী ২০জুন গণভোটের রায় বাস্তবায়নসহ জনদূর্ভোগ লাঘবের দাবিতে ১১দলীয় জোটের ডাকে খুলনা বিভাগীয় সমাবেশে সকলকে উপস্থিত হতে হবে এবং কেন্দ্র থেকে যে নির্দেশনা আসে তা যথাযথ ভাবে বাস্তবায়ন করতে হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৮/৬/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]