বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম
৫ বছর আইনি লড়াই শেষে চেয়ারম্যান পদ ফিরে পলেন হজরত আলী মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ মাগুরার শ্রীপুরে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র! মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা Pickaxe Mountain: The Center of Iran’s Nuclear Rebirth That Has Trump Worried —Professor M. A. Barnik Pickaxe Mountain: ইরানের পারমাণবিক পুনর্জন্মের কেন্দ্র নিয়েই ট্রাম্প দুশ্চিন্তায় পড়েছেন* *—অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু The Root of America’s Decline: A Massive Shortfall in Its Weapons Arsenal* *—-Professor M. A. Barnik

মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২

সংবাদদাতা / ৪২ বার ভিউ
সময়ঃ বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//

মাগুরার শ্রীপুরে কৃষকদের জন্য বরাদ্দ সরকারি সার অবৈধভাবে মজুদের অভিযোগে ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। এ ঘটনায় শাহীন জোয়ার্দ্দার ও নবাব জোয়ার্দ্দার নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন উপজেলার আমলসার এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় একটি গুদামে বিপুল পরিমাণ সার মজুদের সন্ধান পাওয়া যায়। পরে সেখানে রাখা ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

প্রশাসনের দাবি, কৃষকদের জন্য সরকারি বরাদ্দের এসব সার অনুমোদিত ডিলারশিপের বাইরে অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল। পরে সেগুলো বেশি দামে বিক্রির মাধ্যমে মুনাফা করার পরিকল্পনা ছিল।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারি বরাদ্দের সার আত্মসাৎ ও কালোবাজারির সঙ্গে একটি সিন্ডিকেটের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কৃষকদের স্বার্থ রক্ষা ও সার সরবরাহ স্বাভাবিক রাখতে অবৈধ মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মোঃ সাইফুল্লাহ মাগুরা।
তাং ০৭/৯/২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]