শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

মাগুরায় গ্রাম ভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ

সংবাদদাতা / ১০২ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে ৩য় ধাপে ভিডিপিদের ১০ দিন ব‍্যাপি গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণ বৃহস্পতিবার দুপুরে সম্পন্ন হয়েছে। এতে ইউনিয়নের ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাকে মৌলিক প্রশিক্ষণের সার্টিফিকেট দেওয়া হয়।

মাগুরা শ্রীপুরের দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে এ মৌলিক প্রশিক্ষণের শেষ দিনে প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জি।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস আরা পারভীন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, টিআই মমতাজ বেগম ও টিআই টিপু বিশ্বাসসহ অন্যরা।

১০ দিনব্যাপী এ প্রশিক্ষণের অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, থানা অফিসার্স ইনচার্জ, উপজেলা সহকারী প্রোগামার (আইসিটি), উপজেলা আনসার ও ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ফায়ার সার্ভিস ও ডিফেন্স কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৭/০২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]