শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ২৮৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

সরকারি খরচে বিরোধ শেষ “সবার আগে বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করা হয়। পরে শুরু হয় বর্ণাঢ্য র‍্যালী। র‍্যালী শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও মাগুরা সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির। বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা হেলাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর প্রমূখ। সভায় বক্তারা বলেন, সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থ সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থন জনগোষ্ঠীকে আইনী সহায়তা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে করে আসছে। সারাদেশে দরিদ্র ও অসহায় মানুষ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি সহায়তা গ্রহন করছে। মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটি এ দিবসের আয়োজন করে। পাশাপাশি এ দিবসে জেলা জজ আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৮/৪/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]