বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

মাগুরায় জামায়াতের উদ্যোগে গণ অভ্যত্থানে শহীদদের কবর জিয়ারত

সংবাদদাতা / ১৩৯ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ.

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাগুরায় আন্দোলনে নিহত শহীদদের কবর জিয়ারত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার নেতা কর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টা মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামের কবরস্থানে ৪ আগস্ট নিহত ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বি এর কবর জিয়ারত করেন জেলার নেতৃবৃন্দ। এরপর পর্যায়ক্রমে মাগুরা সদরের আলাইপুর গ্রামে ঢাকায় নিহত মারুফ বিশ্বাস মিঠু, জগদল গ্রামের রাজু ও জেলার মোহাম্মদপুর উপজেলা ৪ আগস্ট নিহত আহাদ ও সুমনের কবর জিয়ারত করবেন বলে জানান জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এমবি বাকের। এছাড়া দুই জুলাই জেলার অন্য নিহত পাঁচ জনের কবর জিয়ারত করা হবে বলেও জানানো হয়।

সকালে কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক এমবি বাকের, সাবেক জেলা আমির আব্দুল মতিন নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান,সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে মেহেদী হাসান রাব্বি ও মারুফ বিশ্বাস মিঠুর পরিবারের সাথে দেখা করেন নেতাকর্মীরা।

উল্লেখ্য জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মাগুরার মোট দশজনের মৃত্যু হয়। যার মধ্যে ৪ আগস্ট মাগুরা সদর দুই জন ও মোহাম্মদপুর উপজেলাতে দুইজন এবং ঢাকাতে ৬ জন শাহাদাৎ বরণ করেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ০১/৭/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]