মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৮২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা //

মাগুরা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মতিনের নির্বাচনী পথসভা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মাগুরা সদর উপজেলার রাঘবদাইর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ গণসংযোগ পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে পশ্চিম বাড়িয়ালা বাজারে সাধারণ মানুষের কাছে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতিকে ভোট কামনা করেন।

বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ আব্দুল মতিন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাইদ আহম্মেদ বাচ্চু, অফিস সেক্রেটারি খায়রুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, অমুসলিম শাখার সাংগঠনিক সম্পাদক প্রনয় কুমার বিশ্বাস,রাঘবদাইর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শামীমুল ইসলাম, সেক্রেটারী আবুল কাসেমসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৩০/৯/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]