শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

মাগুরায় জামায়াত প্রার্থী এমবি বাকেরে বাকেরের পক্ষে স্মরণ কালের মোটর সাইকেল র্্যালী অনুষ্ঠিত

সংবাদদাতা / ১২১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর (মাগুরা,) সংবাদদাতা

মাগুরায় নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাজার হাজার মোটর সাইকেল নিয়ে মাগুরা-২ আসনের জামায়াত ইসলামীর মনোনিত প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এমবি বাকেরের পক্ষে স্মরণ কালের মটর সাইকেল র্্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আড়পাড়া ডিগ্রী কলেজ মাঠে মাগুরা -২ নির্বাচনী এলাকার শালিখা ও মোহাম্মদপুর (ও সদরের আংশিক) উপজেলার ১৯ টি ইউনিয়নের জামায়াত ইসলামী বাংলাদেশের পাড়া,মহল্লার ইউনিটের হাজার হাজার নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে কলেজ প্রাঙ্গণে সমবেত হয় ।

এ সময় তারা মাগুরা-২ আসনের প্রার্থী সহকারী অধ্যাপক এমবি বাকেরের পক্ষে দাড়িপাল্লাহ প্রতীকে ভোট প্রার্থনা করে শ্লোগান দিতে থাকেন। এ র্্যালী উপলক্ষে সকাল থেকেই শালিখা, মহম্মদপুর ও সদরের আংশিক, ইউনিয়নের ৩০ বাজারে চালানো হয় প্রচার প্রচারণা। সকাল ১০ টায় মাগুরা-২ আসনের প্রার্থী এমবি বাকের ছাদ খোলা মাইক্রোবাসে জাতীয় পতাকা নিয়ে হাত নেড়ে নেড়ে মোটরসাইকেলর্্যালী শুরু করেন। এ সময় শোভাযাত্রা অংশ নেয় মোহাম্মদপুর ও শালিখা উপজেলার জামায়াত- শিবিরে নেতা কর্মীবৃন্দ।র্্যালীটি শালিখার আড়পাড়া ডিগ্রি কলেজ থেকে শুরু করে তালখড়ি,চতুরবাড়ি,সীমাখালি,বুনাগাতি, গঙ্গারামপুর, নোহাটা,ঝামা বাজার, রাজাপুর,বাবুখালি,বিনোদপুর হয়ে শত্রুজিতপুর বাজারে গিয়ে শেষ হয়। এই প্রথমবারের মতো জামায়াতের আয়োজনে বিশাল র্্যালী অনুষ্ঠিত হল! এত বড় র্্যালী মাগুরাতে ইতিপূর্বে মাগুরাতে অনুষ্ঠিত হয়নি অনেকেই মন্তব্য করেন। বর্ণাঢ্য এর্্যালীতে জামায়াত ইসলামীর সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মশলিশে শুরার অন্যতম সদস্য যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন, মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাঈদ আহমেদ বাচ্চু, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, শালিখার আমীর মাওলানা আফসার আলী, মোহাম্মদপুর উপজেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা নজরুল ইসলাম,সদর নায়েবে আমীর মাওলানা কাজী শফিকুর রহমান বাচ্চু ও জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জুবায়ের হোসেনসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।

মাগুরা-২ আসনের প্রার্থী কেন্দ্রীয় মজলিশের শুরার অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এমবি বাকের বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই স্লোগান নিয়ে জামায়াত ইসলামী বাংলাদেশ dকাজ করে যাচ্ছে। প্রথমবারের মতো মাগুরা- ২ আসনে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াতের এই র্র্যালী প্রমান করেছে মাগুরা-২ আসন জামায়াতের ঘাঁটি। আগামী নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ আসনের প্রতিটি পাড়া,মহল্লা, ইউনিয়নের প্রতিটি গ্রামে চলছে জামায়াতের নির্বাচিত কার্যক্রম। এ নির্বাচনে আমাদের জয় সু নিশ্চিত করবে ইনশাআল্লাহ।
এদিকে র্র্যালী থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে অনেকেই বলেন ক্যামেরার ম্যামোরী কার্ড ফুল হয়ে যাবে! কিন্তু র্্যালী শেষ হবেনা!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২২/১১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]