মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাগুরায় জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মতিনের ওপর হামলার অভিযোগ!

সংবাদদাতা / ৬৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

মাগুরার সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম (৪নং ওয়ার্ড) এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা আব্দুল মতিনের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মতিন ফুলবাড়িয়া এলাকায় নিজ গ্রামের বাড়িতে পিতা-মাতার কবর জিয়ারত ও অসুস্থ বড় ভাইকে দেখতে আসেন। এ সময় বাড়ির পাশের একটি চায়ের দোকানে অবস্থানকালে একদল ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত নেতাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
হামলার সঙ্গে জড়িত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন মতিয়ার (পিতা: রজব আলি)আরব আলি (পিতা: ইবাদত শেখ)সুমন (পিতা: সাচ্ছু মুন্সি)হাসান (পিতা: আঃ মান্নান নালো)টোকন (পিতা: মেহেদী মুন্সি)কিবুল (পিতা: মমিন চৌধুরী)অভিযোগ করা হয়েছে, এরা সবাই স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সক্রিয় কর্মী।
জামায়াত নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট ও আতঙ্ক সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
এ বিষয় মাগুরা জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোঃ আব্দল্লাহ আল মাহমুদ জানান- খবর পাওয়ার সাথে সাথেই সেনাবাহিনী পাঠিয়েছি দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
অন্য দিকে মাগুরা -১ আসনের বি এন পি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান উক্ত বিষয়ে কোনে কিছুই জানেন না বলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান, তিনি আরো জানান আমি প্রশাসনকে বলেছি যে কেউই অন্যায় করুক কেহই আইনের উর্ধে নয় যে অন্যায় করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ১১/২/২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]