মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

সংবাদদাতা / ১৬৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

মাগুরা, ১১ জুলাই ২০২৬:
পবিত্র ঈদুল আজহা ও বাংলা নববর্ষ উপলক্ষে মাগুরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো নির্বাচনী বিলবোর্ড চুরির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোঃ আজমত হোসাইন।
​আজ এক বিবৃতিতে তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।
​বিবৃতিতে অ্যাডভোকেট মোঃ আজমত হোসাইন বলেন,
​”ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মাগুরা শহরের বিভিন্ন স্থানে আমার নির্বাচনী ফেস্টুন টাঙানো হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গত ৯ জুলাই (২০২৬) দিবাগত রাতে একদল অজ্ঞাতনামা দুষ্কৃতকারী মাগুরা শহরের এসপি অফিসের সামনের চৌরঙ্গী মোড় এবং কদমতলা সোনালী ব্যাংকের সামনের মোড় থেকে দুটি নির্বাচনী বিলবোর্ড খুলে নিয়ে যায়। এটি একটি কাপুরুষোচিত কাজ এবং সুস্থ গণতান্ত্রিক ও রাজনৈতিক চর্চার পরিপন্থী।”
​তিনি আরও বলেন, এ ধরনের অপতৎপরতা চালিয়ে জনগণের জোয়ার এবং নির্বাচনী প্রচারণাকে বাধাগ্রস্ত করা যাবে না। ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও উসকানিমূলক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য তিনি প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ দাবি করেন।
​উল্লেখ্য, এই বিলবোর্ড চুরির ঘটনায় মো: আজমত হোসাইনের পক্ষ থেকে মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ভুক্ত করা হয়েছে। তিনি মাগুরার শান্তিপ্রিয় জনগণকে এ ধরনের অপশক্তির বিরুদ্ধে সচেতন থাকার এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশে থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]