বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

মাগুরায় দু’টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার!

সংবাদদাতা / ৭৭ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে দেশীয় তৈরী দু’টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে মাগুরা সেনা ক্যাম্প।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে শ্রীপুর সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গরুর হাটের পাশ থেকে অস্ত্র দু’টি উদ্ধার করা হয়। এ সময় পাইপগান দু’টির পাশাপাশি ১ টি পাইপগানের অতিরিক্ত ব্যারেল, দুই টলি অবৈধ কাঠ, ২টি গাছ কাটা করাত, ১টি কুড়াল, ৪টি গাছ কাটা দা ও ৪টি রিং রেঞ্জ উদ্ধার করে সেনাবাহিনী।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাগুরা সেনা ক্যাম্পে অভিযোগ যায় যে, উপজেলার সারঙ্গদিয়া গরুর হাটের পাশের সরকারি জমিতে রাতের আঁধারে ২০ থেকে ২৫ জনের একটি দল অবৈধভাবে গাছ কাটছে। খবর পেয়ে বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে মাগুরা সদর সেনা ক্যাম্পের রাতের টহল ও শ্রীপুর থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে আততায়ীরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় দু’টি দেশীয় পাইপগানসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার হয়।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলী জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দেশীয় পাইপগানসহ সকল সরঞ্জামাদি শ্রীপুর থানা হেফাজতে রয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২১/০২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]