শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সংবাদদাতা / ৯৭ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা,সংবাদদাতাঃ

“সাম্য ও সমতায়,গড়বে দেশ সমতায়” এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে মাগুরায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
উপলক্ষে শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে কালেক্টরেট মাঠে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার সমবায়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, জেলা সমবায় অফিসার এস এম মনজুরুল হক,সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডুসহ জেলার সমবায় সমিতির সদস্যরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যদের উদ্ভূদ্ধ করতে সরকার কাজ করছে। সমবায় সদস্যরা সমাজে নানামুখি কাজ
করছে। সরকার দেশের সমবায়ীদের সার্বিক সহযোগিতা করলে দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধন হবে। তাই অবিলম্বে সমবায়দের বিভিন্ন ঋণ দিয়ে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সমবায় সংগঠনের শতাধিক সদস্য অংশ গ্রহন করেন। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা সমবায় বিভাগ এ দিবসের আয়োজন করে।
এছাড়া শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে অভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০১/১১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]