মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাগুরায় নানা আয়োজনে বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজার মৃত্যুবার্ষিকী পালিত

সংবাদদাতা / ৯৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

মােঃসাইফুল্লাহ ;

মাগুরায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বৃহস্পতিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা ও গীতিকবি আমির হামজার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী তাঁর নিজ বাড়িতে পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলার বরিশাট গ্রামে কবির কবরে পুস্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, কৃতি শিক্ষার্থীদের বৃত্তির টাকা প্রদান, প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কবি আমির হামজা স্মৃতি সংসদের আয়োজনে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিপত্নী মোছাঃ দুলজান বেগম।


কবি আমির হামজা স্মৃতি সংসদের সভাপতি ও কবির পুত্রবধু জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিপুত্র ও যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারী এবং জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মিজানুর রহমান মোল্লা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শিশির কুমার শিকদার, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির রঞ্জন বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারী মোঃ মুজাফফর হোসেন মুন্নাসহ আরো অনেকে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৩/০১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]