শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

মাগুরায় নিতাই রায় চৌধুরীকে ধানের শীষে ভোট দিতে এ্যাড. নিপুন রায় চৌধুরীর আহবান

সংবাদদাতা / ৬২ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরীর নির্বাচনী প্রচারণা উপলক্ষে রবিবার দুপুরে মাগুরার মহম্মদপুর মিনি স্টেডিয়ামে “সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।


আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায় চৌধুরী। নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৈমুর আলী, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ মতিউর রহমান, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড, রোকনুজ্জামান খান, এড মিথুন রায় চৌধুরী উপস্থিত ছিলেন। নিপুর রায় চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের মর্যাদা বৃদ্ধিতে গুরুত্ব দিয়ে সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, নারী বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া নারী মন্ত্রনালয প্রতিষ্ঠা করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ানম্যান তারেক রহমান কতৃক মনোনিত মাগুরা ২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে ধানের শীষে ভোট দেয়ার জন্য সভায় উপস্থিত হাজার হাজার নারীদের আহবান জানান। সভার সভাপতি বিগত আন্দোলন সংগ্রামে নিতাই রায় চৌধুরীর গৌরবউজ্জল ভূমিকার কথা উল্লেখ করে তাকে ধানেরশীষে ভোট দেয়ার জন্য উপস্থিত মহিলাদের আহবান জানান। পরে নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক সেলিমা রহমান ও সদস্য সচিব নিপুন রায় চৌধুরী মাগুর ২ নির্বাচনী এলাকার আড়পাড়ায় স্কুল মাঠ ও বেরইল পলিতা কলেজ মাঠে পৃথক নারী সমাবেশে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]