শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
মোঃ সাইফুল্লাহ,
মাগুরায় নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করছেন জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মতিন। তিনি ব্যাপক গণসংযোগ,পথ সভা, বিভিন্নড সামাজিক কাজে যোগদান সমাবেশসহ বিভিন্ন ধরনের নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করছেন।

তারই অংশ হিসেবে ৬ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাগুরা শ্রীপুরের বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ও ভোট কেন্দ্রের দ্বায়িত্বশীলদের নিয়ে উপজেলা কার্যালয়ের সামনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্বাচনী দ্বায়িত্বশীল সমাবেশ শেষে মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মরর্তি্নে্র নেতৃত্বে জামায়াত – শিবিরের নেতাকর্মীরা শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া বাজার, সব্দালপুর ইউনিয়নসহ মাগুরা -১ আসনের বিভিন্ন বাজারে ও ভোট কেন্দ্র এলাকায় গভীর রাত পর্যন্ত দ্বায়িত্বশীল সমাবেশ, পথসভাসহ ব্যাপক গণসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন।

সমাবেশ ও গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম,জেলা যুব ও ক্রীড়া সম্পাদক মাওলানা অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, সেক্রেটারী মোঃ মিজানুর রহমান মোল্লা, সাবেক সেক্রেটারী মাওলানা মোঃ আমিরুল ইসলাম, রিকশা -ভ্যান ট্রেড ইউনিয়ন শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ শাজাহান আলী মোল্লাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর, মাগুরা।
তাং ৬/৯/২০২৫ইং