বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শিরোনাম
আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ আর নেই পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা দেওয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! উপস্থিতিও বেড়েছে শিক্ষার্থীদের! ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik

মাগুরায় পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৯৩ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ:

উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণে মাগুরা জেলা প্রশাসন, এবং পাট অধিদপ্তর মাগুরা ও বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের আয়োজনে বুধবার বেলা ১১ টায় জেলা অডিটরিয়ামে পাট চাষী সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কামাল উদ্দিন, মাগুরা’র পাট উন্নয়ন কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, পাট অধিদপ্তর মাগুরা’র মুখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান , কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতি: উপ-পরিচালক প্রকাশ চন্দ্র সরকারসহ অন্যরা।

সমাবেশে জেলার ১০০ জন পাট চাষী এবং উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে জানা গেছে ।

এ সময় উপস্থিত পাট চাষিরদের মাঝে পাটের তৈরি বিভিন্ন প্রকার উপকরণ প্রদান করা হয়।

মোঃ সাইফুল্লাহ , মাগুরা।
১৯/৬/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]