শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনাম
The 69-Bomb Claim: A Serious Security Question the State Cannot Ignore* *—-Professor M. A. Barnik আবু তৈয়ব হাবিলদারের ৬৯টি বোমা থাকার স্বীকারোক্তি : অবিলম্বে বিস্ফোরক উদ্ধারের রাষ্ট্রের দায়িত্ব* *—–অধ্যাপক এম এ বার্ণিক নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের মশাল মিছিল গ্রেফতার ৫ ও ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের যুবদল নেতা অসুস্থ আতাউর রহমান ফয়সালের জন্য দোয়া কামনা মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! সাংবাদিকতা ও ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে সুস্পষ্ট সীমারেখা মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত পল্লবীতে ভাড়া বাসায় চুরি, নগদ টাকা-স্বর্ণ ও টিভি খোয়া যাওয়ার অভিযোগ দেবিদ্বারে সাংবাদিক জনি ফারুককে হেয় করতে ডিজিটাল কারসাজির অভিযোগ নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম!

সংবাদদাতা / ৫১ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

মাগুরা প্রতিনিধি //

মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্য দিবালোকে নাজমা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে মারাত্মক আহত করেছে দূর্বৃত্তরা। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের প্রবাসী রইচ মৃধার স্ত্রী। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নাজমা খাতুনের অভিযোগ, মহেশপুর গ্রামের কামাল মৃধার সাথে জমি কেনার জন্য ২৫ লাখ টাকা দিই। যার চেকে ১০ লাখ টাকা এবং স্ট্যাম্পে ১৫ লাখ টাকার কোর্টে মামলা রয়েছে। মামলা তোলার জন্য দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদিপ আমাকে চাপ দিয়ে আসছে। এ ব্যাপারে তিনি আমার কাছ থেকে ৫০ হাজার টাকাও চাঁদা নিয়েছেন। আরো ১ লাখ টাকা চেয়েছেন। না দেওয়ায় এবং মামলা তুলে না নেওয়ায় বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ব্যাংকে যাওয়ার পথে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় একটি প্রাইভেট কার যার নাম্বার ঢাকা মেট্রো ৩৬-০৯৫৫ তারা এসে আমাকে অপহরণের চেষ্টা করে। পরে মিরুল মৃধা, কুতুব মৃধা, মুকুল মৃধা আমাকে ইজিবাইক থেকে নামিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। গাড়িতে আরো অনেকে ছিলো। এ ঘটনা রফিকুল আলম প্রদিপ ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলাম প্রদিপ বলেন, আমি এ ব্যাপারে কোন কিছুই জানিনা। আমার ইন্দনে মারধর ও চাঁদা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি উনাকে চিনি না।

এ ব্যাপরে মাগুরা সদর থানার ওসি তদন্ত আবুবক্কার বলেন, অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং১৮/৯/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]