মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাগুরায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১০

সংবাদদাতা / ১৪৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ

মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালী এলাকায় রবিবার

যাত্রীবাহী বাসের সাথে একটি ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ২
জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০জন।
নিহতরা হচ্ছেন মাগুরা সদর উপজেলার গৌরীচরণপুর গ্রামের আওয়াল হোসেনের
ছেলে ভ্যান চালক সাগর (৪৭) এবং সদর উপজেলার দোড়ামথনা গ্রামের চুন্নু
মিয়ার স্ত্রী রেশমা খাতুন (৩৫)।
মাগুরার রামনগর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাহবুবর রহমান জানান, রবিবার বেলা ১১ টার দিকে মাগুরামুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাগুরা-
ঝিনাইদহ সড়কের আলমখালী এলাকায় গোপালপুর অভিমুখী যাত্রীবাহী ভ্যানটিকে
সামনে থেকে আঘাত করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময়
ঘটনাস্থলেই ভ্যানচালক সাগরের মৃত্যু হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা
আহতদের মধ্যে ৮ জনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। আহত অপর ৩
জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে রেশমা খাতুনের মৃত্যু
হয়। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৩/৭/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]