শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //
নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে মাগুরা এক আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মনোয়ার হোসেন খান শুক্রবার বিকেলে নিজে শহরের ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করেন। এ সময় তার সাথে ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আখতার হোসেন, খান হাসান ইমাম সুজা, মাগুরা সদর থানা বিএনপির সাবেক আহবায়ক কুতুব উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ সেতার কর্মীরা। এ সময় মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা ১ আসনের নেতা কর্মীদের বলা হয়েছে নির্বাচন কমিশনের নির্দ্দেশ অনুসারে শহর নগর গ্রাম মহল্লা থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সকল ব্যানার পোষ্টারের অপসারণ করার জন্য। এ লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আমাদের নেতাকর্মীরা সকাল থেকে বিকাল পর্যন্ত এ কাজ করছে।
,মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি,
তাং ১৩.১২.২৫